সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

হিলি স্থলবন্দরে অর্ধেকে নেমেছে জিরা আমদানি, দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা

ঢাকা প্রতিদিন প্রতিনিধি
বুধবার, ১০ মে, ২০২৩, ৩:০১ অপরাহ্ন

বৈরী আবহাওয়ায় এবার ভারতে জিরা উৎপাদন ব্যাহত হয়েছে। অপ্রতুল সরবরাহের কারণে সেখানকার ব্যবসায়ীরা মসলাপণ্যটি বেশি দামে রফতানি করছেন। ফলে গত মাসে দেশটি থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি আগের মাসের চেয়ে কমে অর্ধেকে নেমেছে। আমদানি কমে যাওয়ায় দেশের বাজারে কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ২০০ টাকা। এদিকে ব্যবসায়ীরা কৃত্রিম মজুদের মাধ্যমে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে এপ্রিলে ৮৫টি ট্রাকে ২ হাজার ৩৯১ টন জিরা আমদানি হয়েছে। মার্চে ১৫৬টি ট্রাকে ৪ হাজার ২৭৬ টন আমদানি হয়েছিল।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব মুদি দোকানেই জিরাসহ অন্যান্য মসলার যথেষ্ট সরবরাহ রয়েছে। তার পরও দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি জিরা ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে জিরা কিনতে আসা আইয়ুব হোসেন ঢাকা প্রতিদিনকে বলেন, ‘‌ঈদের আগে জিরা কিনেছি ৫৮০-৬০০ টাকা কেজি দরে। এখন তা বিক্রি হচ্ছে ৭৮০ টাকা। কেউ কেউ ৮০০ টাকাও দাম চাচ্ছে। এত দাম দিয়ে মসলা কেনা সম্ভব নয়।’

ইয়াসিন আলী নামে অন্য এক ক্রেতা বলেন, ‘‌জিরার দাম কেজিতে ২০০ টাকা বেড়েছে। অতিরিক্ত দাম বাড়ায় আগে যেখানে হাফ কেজি জিরা কিনতাম, সেখানে এখন ১০০ গ্রাম কিনছি।’

হিলি বাজারের মসলা দোকানি গোলাম মর্তুজা শিফাত বলেন, ‘‌ঈদের আগে আমরা জিরা বিক্রি করেছি ৫৮০ টাকা করে। সাতদিন আগেও কেজিপ্রতি দাম ছিল ৬৭০ টাকা। এখন দাম গিয়ে ঠেকেছে ৭৮০ টাকায়। আমাদেরই কিনতে হচ্ছে বাড়তি দামে। বিক্রি করতেও নানা ঝামেলায় পড়তে হচ্ছে।’

হিলি স্থলবন্দরের জিরা আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘‌প্রতি বছর ভারতে যে পরিমাণ জিরা উৎপাদন হয়, সে তুলনায় এবার ৩০ শতাংশ কম উৎপাদন হয়েছে। এ কারণে ভারতের বাজারেই জিরার দাম বেশি। সেখানকার অনেক ব্যবসায়ী রফতানি করতেই চাচ্ছেন না।’

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেগুল ইসলাম বলেন, ‘‌বৈরী আবহাওয়ায় ভারতে এবারে জিরা উৎপাদন কম হওয়ায় দেশে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এ কারণেই পণ্যটির বাজারদর ঊর্ধ্বমুখী। জিরার এলসি মূল্য বেশি হওয়ায় বেশি ডলারের প্রয়োজন হয়। কিন্তু ডলার সংকটে ব্যাংকগুলো চাহিদামাফিক এলসি খুলছে না। এ কারণেও আমদানি কমেছে।’

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ঢাকা প্রতিদিনকে বলেন, ‘‌মূলত ভারতের বাজারে জিরার দাম বাড়ায় দেশের বাজারে পণ্যটির দাম বাড়ছে। যেখান থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে, সেখানেই সরবরাহ সংকট। আগে প্রতি কেজি জিরা আমদানিতে ৯৬ টাকা শুল্ক পরিশোধ করতে হতো। এখন ডলার রেট বাড়ায় কেজিপ্রতি ১০৬ টাকা পরিশোধ করতে হচ্ছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন ঢাকা প্রতিদিনকে বলেন, ‘‌এ বন্দর দিয়ে জিরা আমদানি অব্যাহত। তবে আমদানির পরিমাণ আগের চেয়ে খানিকটা কমেছে। আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক জিরা আমদানি হতো। বর্তমানে তা কমে তিন-পাঁচ ট্রাকে নেমেছে। আমদানি কমায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে।’


এই বিভাগের আরো খবর