বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

অর্থাভাবে শিশু’র চিকিৎসা অনিশ্চিত

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ)
বুধবার, ৫ জুন, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন

অর্থাভাবে শিশু গালিবের চিকিৎসা অনিশ্চিত প্রায়। দিনমুজর বাবা’র অস্বচ্ছলতার মাঝে ব্যয়বহুল চিকিৎসা প্রায় অসম্ভব। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী খারহর গ্রামের মো. জামানের ছেলে শিশুটির আব্দুল আল গালিব (৩)। সে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত ও হার্টে জন্মগত ছিদ্র রয়েছে। দ্রুত অপারেশন পরামর্শ দিয়েছেন ডাক্তার। কিন্তু আর্থিক অস্বচ্ছলতায় দিশেহারা দিনমুজর বাবা-মা।

পরিবার সূত্রে জানা গেছে, তিন মাস আগে শিশু আলিফ ও গালিব জমজ দুই ভাই একসাথেই আক্রান্ত হয় নিউমোনিয়ায়। শ্বাসকষ্ট ও বুকের নিচে ধেবে যাওয়ায় তখন হাসপাতালে ভর্তি হলে ডাক্তার জানাই তাদের মধ্যে গালিব জন্মগত হৃদরোগে আক্রান্ত। সে থেকেই বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়ে তার চিকিৎসা করছেন এই দরিদ্র পরিবার। এ অপারেশনে ৪ লাখ টাকার প্রয়োজন, নিরুপায় বাবা-মা ঘুরছেন মানুষের ধারে ধারে।

স্থানীয় ছফির উদ্দিন বলেন, আমরা কিছু টাকা তুলে শিশুটির চিকিৎসার জন্য দিয়েছি। কিন্ত এই অল্প টাকায় তার ঔষধদের খরচই হচ্ছে না। সরকার যেনো এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়।
গালিবের বাবা জামান বলেন, চোখের সামনে পুতের এই কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। নিয়মিত ওষুধ না খাওয়ালেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে শরীর নীল হয়ে যায়। শত অভাবেও কোনদিন কারও কাছে হাত পাতিনি, এহন পাততে অইল। আমার এই মাছুম বাচ্চাকে বাঁচাতে কেউ যদি এগিয়ে আসতো তার জন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করতাম।
স্থানীয় ইউপি সদস্য তাফাজ্জল হোসেন বলেন, বাবা দিনমজুরি কাজ করে সংসার চালান। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করবো। সরকার যদি এই অসহায় শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় তবে তার জীবনটা বেঁচে যেতো।

স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল হাই বলেন, চার-পাঁচ লাখ টাকা খরচ করে তাদের পক্ষে অপারেশন করা সম্ভব নয়। বিত্তবানরা শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসলে শিশুটি বেঁচে যাবে।

কার্ডিওলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল ডা. নূরুন্নাহার ফাতেমা ঢাকায় নিয়ে অপারেশন করানোর পরামর্শ দিয়ে জানান, শিশুটির হার্টে জন্মগত ছিদ্র রয়েছে দ্রুত। সময় যাচ্ছে এবং হার্টের ছিদ্র আকারে বড় হচ্ছে। তাই দ্রুত অপারেশন না করালে ধীরে ধীরে শিশুটি নিস্তেজ হয়ে মৃত্যুবরণ করবে।


এই বিভাগের আরো খবর