শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

আসুন ঈদুল আযহার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ও সবার জন্য শন্তিময় সমাজ গঠন করি

সৈয়দা রাশিদা বারী
বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

ব্যক্তিগত সম্পর্কের টানের থেকেও জাতীয় টান বড়। ২০২৫ এর ঈদ-উল-আযহার শিক্ষা ত্যাগের মহিমায় সকল মানুষের জন্য এটাই হোক বার্তা। নারী-পুরুষের ভেদাভেদ, সকল বৈষম্য দূর হোক। সকলের জীবনে শান্তি থাকুক–এটাই প্রত্যাশা। সৃজনশীল সুন্দর জীবন গঠনে পিতা-মাতার ঘরেই অর্জন হোক ভাই-বোন, পুত্র-কন্যার সম অধিকার। সমাজে শালীনতা বজায় রাখার জন্য প্রয়োজন পুরুষের সহযোগিতা।
পুরুষ ছাড়া নারীর ভালো কিছু হয় না। নারী ছাড়াও পুরুষের ভালো কিছু হয় না। যেমন কবি নজরুল বলেছেন, মহাবিশ্বে যত ভালো কিছু হয়েছে অর্জন, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসুন নজরুলের এই কথার মূল্যায়ন করি এবার এই ঈদুল আযহা থেকে। তাজ্জব হয়ে দৃষ্টি থমকে যায় যখন দেখি নারী হয়েই নিরপরাধী নারীকে বকে দেয় বা দিয়েছে। এই জন্যই নারীদের উন্নতি নাই। পুরুষও নারীকে তাচ্ছিল্য করে।
নারীও মূর্খের মতো না বুঝে, নারীকেই নারী অবমাননা করে। যেখানে সেখানে পুরুষে পুরুষে কিছু হলেও, দুই কথা গোলমাল বাঁধলেও পুরুষ নারীর কথা তুলে বকে, মা তুলে বকে দেয়। বাবা তুলে তো বকে না? এটা একটা খারাপ জিনিস। তাই এটা দমন হতে হবে। অকারণে মমতাময়ী নিরপরাধী মা, নারীর নামে বকে দেয় পুরুষ, বলে: খানকি মাগির পোলা! বেশ্যা মাগির পোলা! চুতমারানী মাগির পোলা ইত্যাদি।
এই দিক থেকে নারীদের মতো পুরুষ নয়। পুরুষ অনেক সচেতন। শিখিয়ে দিলেও বলে না চরিত্রহীন মিনসার পোলা। চুতমারাইনা পুরুষের পোলা। বদমাইশ মিনসার পোলা! লুচ্চার পোলা বা পুত! ইত্যাদি ইত্যাদি।
অথচ পুরুষ কথায় কথায় বেশ্যার পুত, নটির পোলা ঠিকই বলে। মহানন্দে বলে, কিন্তু নারীরা পুরুষদের এইটার প্রতিবাদ তো করেই না বরং আরো পুরুষদের সাথে তাল মিলিয়ে, নারীদেরকেও নারীরা বকে। বলেছি তো অকারণে বকে, জাতির টান পুরুষের ঠিকই আছে, জাতির টান নারীদেরই নাই।
সম্পর্কের টানের থেকেও পুরুষদের কাছে পুরুষদের জাতির টানটাই বড় বলে মনে হয়। তাই মা, বোন, স্ত্রী, কন্যার ওরা উপযুক্ত মর্যাদা করতেও চাই না। করে না। এটা কিন্তু ভালো কাজ। সম্পর্কের টানের থেকে, জাতির টান থাকাই ভালো। এই ভালো কাজটাই নারীদের মধ্যে নাই। তাই শিক্ষার যুগেও নারীদের শিক্ষার কোন কদর‌্য নাই। যে শিক্ষার ভিতরে শিক্ষা নাই, দীক্ষা নাই, সেই শিক্ষা থাকা, না থাকা সমান কথা।
এই কারণেই পুরুষের সব কিছুতে আপডেট আছে। শুধু নারীর ক্ষেত্রেই ব্যাকডেট। কোন উন্নতি উন্নয়নে নারীদের আপডেট নাই প্রযুক্তি অনুসারে। সুযোগ সুবিধার বালায় তো নাই বটেই। তারপরও উন্নতি উন্নয়ন বলতে সবটুকু ঘাটতি। যা হওয়ার দরকার ছিলো সেই তুলনায় নাই, হ্যাঁ নাই নারীদেরই দোষে নাই। কারণ নারীরা শুধু ব্যক্তিগত নিজেরটা বোঝে। হিংসাই এটাক হওয়া এর প্রথম কারণ।
এছাড়া অন্য নারীর কথা এবং নারী প্রজন্মের কথা নারী জাতি ভাবে না। সম্পর্কের উপরেও যে জাতির টান থাকে, সেই টানটাও রাখে না। আর এটাও একটা কারণ। নারীরা শিক্ষিত নামে, কাজের ক্ষেত্রে মূর্খতার পরিচয় দেয়।
মূর্খ বলেই নারীরা নারীদের হিংসা করে তাই জাতির টান রাখে না। এটা বললে মিথ্যে ও ভুল হবে না নিশ্চয়ই। সামগ্রিক কথা হল, নারীর উন্নয়নে নারীর কষ্ট, ব্যথা দমনে নারীর অনীহা অগ্রাহ্য। যেটা পুরুষরা করে না। ওরা জাতির টান এতই বোঝে যে, জন্ম দেওয়া নিজের কন্যাকে বাবা মানুষ হয়েও আনন্দে ঠকায়। ভাবে যে নারী, তাই ঠকাতে আনন্দ।
কন্যার একভাগ, পুত্রের দুই ভাগ। এটাও এই কারণে সৃষ্টি। কি একটা মহাবৈষম্য মহামারীর মতো, বাবা হয়েও কন্যার ছোট করা। শুধু বাবা কন্যাকে নারী ভাবে বলেই। মেয়ের সম্ভাবনার পাত্তা দেয় না বাবা, নারী হওয়ার কারণে বাবা কন্যাকে তাচ্ছিল্য, হেও প্রতিপন্ন করেন।
শিক্ষা অন্যান্য সব উন্নতিতে বাবার বৈষম্য নিষ্ঠুর তা-বতা। ধর্মের দোহাই দিয়ে বাবা হৃদয়হীনের মত নির্মম হন। কন্যার কাঁচা কচি ছোট মনে এতে আঘাত লাগে, এই আঘাতও বাবা এভয়েড করেন। পুত্র ও কন্যাকে দুই নজরে বাবা দেখেন। কেমন করে দরদের বাবা, আদরের বাবা, পুত্র কন্যাকে দুই অন্তরে রাখেন, এভাবে কন্যাকে এমন হেও করে থাকেন– জাতির টানেই তো?
জাতির টানেই তো কন্যাকে ঠকান! পুত্রকে জেতান! কারণ বাবা ভাবেন পুত্র পুরুষ, কন্যা নারী, কন্যা নারী কোন না কোন পুরুষের ভোগের সামগ্রী? তাহলে বাবাই কি বৈষম্য করে স্নেহময় কন্যাকে নারী ভেবে?
আর কোথাও কোন দরদীজন, নির্ভেজাল, নিষ্কলুষ সম্পর্কের কেউ থাকতে পারে? যে নারীকে সম্মান করবে? নারীকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উপযুক্ত মর্যাদা করবে? প্রাপ্তি দেবে। বাবার থেকেও ভেজালমুক্ত পাওনা অধিকার নারীর থাকতে পারে বলে বিশ্বাস করাও যেন পাপ, মহাপাপ। কারণ মা-বাবার থেকে তো আর বড় কিছু নাই নির্ভেজাল সম্পর্ক সম্পদ। যার কোন পরিবর্তন হয় না, পরিবর্তন নেই, সেই আসল স্থানেই যখন নারী বঞ্চিত, শোষিত, লঙ্ঘিত, লাঞ্ছিত। তো আর কোথায় এমন সুন্দর সম্পর্ক আছে বা থাকবে?
কিন্তু যখন একজন নারী অন্য নারীর স্বার্থ ক্ষুন্ন করে, পুরুষের স্বার্থে আনন্দে তাল দেয়। তখন সেটা কেমন ভৎর্সনা, বীভৎস অবস্থায় পরিণত হয়। এই দুঃখ ব্যক্ত করার নয়, ভীষণ দুঃখজনক। যা বলার ভাষাও নাই, চিন্তাও করার নয়, ধারণার বাইরের সেই কষ্ট-ব্যথা, দুঃখ-বেদনা।
ঈদ-উল-আযহা আামাদেরকে ত্যাগ ও বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। ২০২৫ এর ঈদ-উল-আযহার ত্যাগের মহিমায় সবাইকে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ গঠনের তাগাদায় সচেতন করুক। একই সাথে হিংসা, পরশ্রীকাতরতা দূর হোক সমাজ থেকে। পুরুষ সহযোগিতা করতে এগিয়ে আসুক। একজন মায়ের, একজন বোনের, একজন কন্যার সম্মান দিতে। নারীরাও নারীদের সম্মান করুক। সম্পর্কের থেকেও জাতির টানে, নিজেদের ভেজাল মুক্তভাবে সংশ্লিষ্ট রেখে।
আসন্ন ঈদ সবার জন্য সুখ, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক। বিশ্বের সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই ব্যক্তির নেতৃত্বে পরিচালিত এই দেশের সব মানুষের শান্তি ও বৈষম্যহীন সমাজ গঠন নিশ্চিত হবে বলে আশা করছি।

লেখক: বিশিষ্ট কবি ও সাংবাদিক


এই বিভাগের আরো খবর