শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ওবায়দুল কাদেরের পালক পুত্র হিরুর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

মাহফুজ জাহিদ
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৩ নভেম্বর) বিকালে দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগগুলোর প্রাথমিক মূল্যায়ন শেষে হিরুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক জানায় আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশে অর্থপাচার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি পদেও রয়েছেন। এছাড়া প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও হিরু।

অভিযোগে বলা হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ব্যবসার আড়ালে তিনি অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ যাচাই করতে দুদক দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। দলের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-সহকারী পরিচালক আবু তালহা। তারা হিরুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান পরিচালনা করবেন।

চলতি বছরের জানুয়ারিতে পুলিশ আসাদুজ্জামান ওরফে হিরুকে গ্রেপ্তার করে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যার ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে। পুলিশ আরও জানায়, হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন।


এই বিভাগের আরো খবর