রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

কালনীর করাল গ্রাস: ঘর হারিয়ে নিঃস্ব শতশত পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া একসময়ের শান্ত কালনী নদী এখন মূর্তিমান আতঙ্ক। সর্বনাশী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী দুই উপজেলার অন্তত ১৫-১৬টি গ্রামের মানুষ। প্রতিদিন ভিটেমাটি, ফসলী জমি আর সৃতিবিজড়িত আঙিনা গিলে খাচ্ছে কালনী। প্রশাসনের পক্ষ থেকে কিছু নামমাত্র পদক্ষেপ নেওয়া হলেও দুর্নীতির কারণে তা কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, শাল্লা উপজেলার ফয়েজুল্লাহপুর, প্রতাপপুর, বিষ্ণুপুর, মেদা মুসাপুর ও গ্রাম শাল্লায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে কয়েকশ একর ফসলী জমি ও শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন এখন মানুষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। অনেকে বাধ্য হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ শেষ সম্বলটুকু হারানোর অপেক্ষায় নির্বাক হয়ে বসে আছেন।

​একই অবস্থা হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে। সেখানকার পিরোজপুর, মাহমুদপুর, নদীপুর ও পাহাড়পুর গ্রামের কয়েকশ পরিবার ভিটা হারিয়ে আজ নিঃস্ব। বসতভিটার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, শ্মশান ও হাটবাজারও রক্ষা পাচ্ছে না কালনীর গ্রাস থেকে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নেওয়া প্রকল্পগুলো কেবল ‘লোক দেখানো’। পাউবো’র জরুরি ফান্ড থেকে প্রতাপপুর ও ফয়েজুল্লাহপুর এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা হিতে বিপরীত হয়েছে।

​এলাকাবাসীর দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও এসব কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে নিম্নমানের কাজ হওয়ায় নদী রক্ষা তো দূরের কথা, বরং ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

​নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে শাল্লার সাউধেরশ্রী গ্রামের পাশে। গ্রামের একমাত্র পাকা রাস্তাটি অর্ধেকের বেশি বিলীন হয়ে গেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এলাকার হাওর রক্ষা বাঁধটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। যদি এই বাঁধটি ভেঙে যায়, তবে হাজার হাজার একর জমির বোরো ফসল কালনীর পেটে চলে যাবে।

​সাউধেরশ্রী গ্রামের বাসিন্দা আশিষ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্রামের রাস্তা আর বাঁধ বিলীন হতে চলল, কিন্তু পাউবোসহ কোনো দপ্তর থেকে আমরা আশ্বাসের বেশি কিছু পেলাম না। ফসলী জমি রক্ষা না হলে আমরা না খেয়ে মরব।”

​ভাঙন রোধের বিষয়ে শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক জানান, সাউধেরশ্রী এলাকার ভাঙনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকাটি হবিগঞ্জ সীমান্তের কাছাকাছি হওয়ায় আজমিরীগঞ্জ পাউবো’র মাধ্যমে কাজ করা সহজ হবে। বিষয়টি নিয়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা অফিসের মধ্যে যোগাযোগ চলছে। এছাড়া উভয় উপজেলার ইউএনওরা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছেন।

​তবে প্রশাসনের এই ধীরগতির সমন্বয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের মতে, যখন বসতভিটা সব নদীতে চলে যাবে, তখন এই আলোচনার কোনো মূল্য থাকবে না।

​কালনী নদীর এই অব্যাহত ভাঙন রোধে কেবল বালুর বস্তা বা সাময়িক প্রলেপ নয়, বরং ড্রেজিং ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রায় ৫ শতাধিক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে যাওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছে। বর্তমান সরকারের কাছে তাদের আকুল আবেদন— কালনী নদীর এই করাল গ্রাস থেকে জনপদ রক্ষায় অবিলম্বে কার্যকর ও স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হোক।


এই বিভাগের আরো খবর