মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

কোড লেখায় মানুষ নয় নেতৃত্ব দেবে এআই : জাকারবার্গ

অনলাইন ডেস্ক :
রবিবার, ৪ মে, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্যপ্রযুক্তি ডেস্ক : সফটওয়্যার উন্নয়নে মানুষের ভূমিকা কমে আসছে, সেই জায়গাটি নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এ মেটা সিইও মার্ক জাকারবার্গ জানালেন, আগামী এক বছরে প্রতিষ্ঠানটির অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ হয়তো এআই দিয়েই সম্পন্ন হবে।

মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সঙ্গে এক আলোচনায় জাকারবার্গ বলেন, ভবিষ্যতে এ হার আরও বাড়বে। যদিও বর্তমানে নির্দিষ্ট সংখ্যাটা বলেননি, তবু মেটার পরিকল্পনা যে উচ্চাভিলাষী, তা স্পষ্ট।

নাদেলা জানান, ইতোমধ্যেই মাইক্রোসফটের ২০-৩০ শতাংশ কোড এআই দিয়ে তৈরি হচ্ছে। কিছু প্রকল্পে এআই একাই পুরো কোড লিখছে। জাকারবার্গ আরও ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি সফটওয়্যার প্রকৌশলী ভবিষ্যতে একজন ‘টেক লিডার’ হয়ে উঠবে, নিজস্ব এজেন্টিক এআই টিম নিয়ে কাজ করবে। এমন একটি এজেন্টিক সিস্টেম ব্যবসার বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয় করতে পারবে। গুগলের ক্ষেত্রেও একই চিত্র।

প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়। শুধু কোডিং নয়, এখন এআই দিয়েই উন্নত এআই মডেল তৈরির কাজও হচ্ছে। এআই যে শুধু প্রযুক্তি খাত নয়, বরং বিশ্ব অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে, সে বিষয়েও আলোচনা হয়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল দেশের জিডিপি ১০ শতাংশ বাড়াতে গেলে কেমন এআই দরকার? মেটা ও মাইক্রোসফটের দুই প্রধানের এ উচ্চ পর্যায়ের আলোচনা প্রযুক্তি দুনিয়ায় এআইয়ের ভবিষ্যৎ, ক্ষমতা এবং দায়িত্ব নিয়ে নতুন করে ভাবনার খোরাক দিচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর