মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

গ্র্যান্ড ডেব্যুর মাধ্যমে বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ

ঢাকা প্রতিদিন ডেস্ক
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

বৈশিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে এর বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। উত্তরার সেন্টারপয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এই উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সাংবাদিক, টপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা। বাংলাদেশকে ফাইভজি ও এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে একটি নতুন মাইলফলক হিসেবে সিরিজটি উন্মোচন করা হয়েছে।

পোভা ফাইভজি সিরিজ টেকনোর সবচেয়ে প্রতীক্ষিত লাইনআপ, এই সিরিজের ট্যাগলাইন “বর্ন টু বি ইউনিক” যেখানে ফাস্ট ফাইভজি কানেক্টিভিটি, ইউনিক ডিজাইন ও সর্বাধুনিক এআই পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের তিনটি মডেল রয়েছে, “পোভা ৭ প্রো ফাইভজি”, আলট্রা-স্লিম থ্রিডি-কার্ভড “পোভা স্লিম ফাইভজি” ও স্টাইলিশ “পোভা কার্ভ ফাইভজি”। প্রতিটি ফোনের ডিজাইন ক্রেতাদের বিভিন্ন প্রয়োজনের জন্য উপযুক্ত পারফরম্যান্স ও আর্কষণীয় লুক প্রদান করে।
এ বিষয়ে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবনের সাথে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এমন ডিভাইস আনতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসতে চাই, যা স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।”
পোভা ৭ প্রো ফাইভজি:
পোভা ৭ প্রো ফাইভজিতে একটি ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও স্ট্যাটাস লাইট নিয়ে আসা হয়েছে, যা নোটিফিকেশন ও গেমিংয়ের সময় ব্যবহৃত হয়। এর ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স দেয়। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ ১.৫কে ডিসপ্লে, যা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ফোনটিকে সারাদিন চালানোর জন্য প্রস্তুত রাখতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ, ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে বক্সের সাথে ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক ও দেয়া হয়েছে। ফোনটিতে এআই রাইটিং, কল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ ও এআই স্টুডিও সহ টেকনোর পূর্ণাঙ্গ এআই সাপোর্ট রয়েছে।

*পোভা স্লিম ফাইভজি:*
পোভা স্লিম ফাইভজি বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ফাইভজি স্মার্টফোন, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। এটি স্লিম হওয়ার পরও পাওয়ারফুল পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং ও ২৪,৫৩২ বর্গমিলিমিটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এটি এয়ারস্পেস গ্রেড ম্যাটেরিয়াল ও ফাইবারগ্লাস ব্যাক কভার দিয়ে তৈরি, যা টেকসই ও প্রিমিয়াম স্টাইল নিশ্চিত করে। একইসাথে, ফোনটি মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স টেস্টেও উত্তীর্ণ।

অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে মুড লাইট ফিচার ব্যবহার করা হয়েছে, যে ডাইনামিক লাইটিং ইফেক্ট দেয় এবং অনেকগুলো ইউনিক ফিচারের মধ্যে একটি হলো ৫০ জিবি ক্লাউড স্টোরেজ। পাশাপাশি, এর ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর ল্যাগ ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করে। এই ফিচারগুলো পোভা স্লিম ফাইভজিকে একটি স্মার্ট ও ভবিষ্যতোপযোগী ডিভাইসে পরিণত করেছে।

*পোভা কার্ভ ফাইভজি:*
পোভা কার্ভ ফাইভজি ডিভাইসে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, শক্তিশালী ডায়মেনসিটি ৭৩০০ ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৯০ এফপিএস পাবজি গেমপ্লে সহ অসাধারণ গেমিং পারফরম্যান্স প্রদান করে। গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ এফএইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
এই তিনটি পোভা ফাইভজি ডিভাইসেই একদম নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস ও সর্বাধুনিক টেকনো এআই সক্ষমতা নিয়ে আসা হয়েছে। এছাড়াও, ৩ টি মডেলে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), শক্তিশালী ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোলের মতো কানেক্টিভিটি অপশন ব্যবহার করা হয়েছে। পোভা স্লিম ফাইভজি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), পোভা কার্ভ ফাইভজি’র ৩২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), ও পোভা ৭ প্রো ফাইভজি’র মূল্য ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারন করা হয়েছে।
বাংলাদেশের সকল টেকনো আউটলেটে এখন পোভা ফাইভজি সিরিজের ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.tecno-mobile.com/bd অথবা, টেকনো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করুন।


এই বিভাগের আরো খবর