শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

জয়পুরহাটে ইউপি সদস্যের হাত-পা গুঁড়িয়ে দিল বিএনপি কর্মীরা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : জয়পুরহাটের কালাইয়ে ফেরদাউস হত্যা মামলার সাক্ষী হওয়ায় এবং চাঁদার টাকা না দেয়ায় নুরনবী মন্ডল নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী ও তার অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ম্যাড়েরপুকুর নামক স্থানে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত নুরনবী মন্ডল বিয়ালা গ্রামের ওসমান গনি মন্ডলের ছেলে।

তিনি মাত্রাই ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২০২০ সালের নভেম্বর মাসে বিয়ালা এলাকার ধুনট পুকুরে ফেরদাউস নামে হোপ গ্রামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় কালাই থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইয়াকুব আলীর ছোট ভাই রেজাউল ইসলাম আসামি হন। মামলায় সাক্ষী ছিলেন আহত নুরনবী মন্ডল।

পরিবারের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপি নেতা ইয়াকুব আলী নুরনবীকে চাপে রাখেন এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকেন। চাঁদা না দেওয়ায় নুরনবীর ওপর ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

এদিন ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেলযোগে বিয়ালা বাজারে যাওয়ার সময় ম্যাড়েরপুকুর নামক স্থানে পৌঁছালে নুরনবীর গতিরোধ করে অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। বিএনপি নেতা ইয়াকুব আলীর ছোট ভাই রেজাউল ইসলাম, মাত্রাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বিএনপি কর্মী তাজমহল, রেজাউল করিম, জনাব আলী, আব্দুল করিমসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্রসহ এলোপাতাড়ি মারধর শুরু করে।

একপর্যায়ে তারা নুরনবীর হাত ও পা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং তাকে রাস্তা থেকে টেনে এনে পাশের পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের স্ত্রী রোজিনা বেগম জানান, ফেরদাউস হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে ৫ আগস্টের পর ইয়াকুব আলী আমাদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর সে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা না দেয়ায় আমার স্বামীকে নির্মমভাবে পিটিয়ে হাত-পা ভেঙে পুকুরে ফেলে দিয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই। তিনি আরো বলেন, ইয়াকুব আলী একজন কুখ্যাত ব্যক্তি। কিছুদিন আগেও সে বিয়ালাসহ আশপাশের গ্রামে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে।’

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী মন্ডল বলেন, ‘নুরনবীকে মারধরের বিষয়ে শুনেছি, তবে কে বা কারা করেছে তা জানি না। তবে সে আমার ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী।

কালাই থানার ইনসপেক্টর (তদন্ত) এসএম কামাল হোসাইন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর