শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জ্ঞানের খোঁজে দেশ-দেশান্তরে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অন্যান্য ডেস্ক : জ্ঞানের পরিধি বৃদ্ধির একটি মাধ্যম সফর, যা জ্ঞানকে করে সমৃদ্ধ। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, ‘তাদের মধ্যে থেকে একদল লোক—এমন বের হয় না কেন, যারা দ্বিনের জ্ঞান অর্জন করবে এবং ফিরে এলে স্বীয় জাতিকে ভীতি প্রদর্শন করবে।’

(সুরা : তাওবা, আয়াত : ১২২)

জ্ঞানের খোঁজে দেশ-দেশান্তরে ভ্রমণ আদি যুগ থেকেই চলমান। জ্ঞান আহরণের তীব্র বাসনায় অনেক সাহাবি, তাবেঈ ও মনীষী পাড়ি দিয়েছেন হাজার মাইল পথ।

অতিক্রম করেছেন পর্বত, নদী ও মরুভূমি। তাঁদের সেই সফর আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে।

নিম্নে কয়েকজন শ্রেষ্ঠ মনীষীর জ্ঞানের সফর নিয়ে আলোচনা করা হলো—
১. জাবের বিন আবদুল্লাহ (রা.) : নবীজি (সা.)-এর একজন প্রিয় সাহাবি জাবের বিন আবদুল্লাহ (রা.)। তাঁর জ্ঞানের সফর সম্পর্কে জানা যায় যে শুধু একটি হাদিসের সন্ধানে প্রায় এক মাস সফর করে তিনি শামে পৌঁছেছিলেন।
(ফতহুল বারি : ১/২০৯)

২. আবু আইয়ুব আনসারি (রা.) : বনি গনম গোত্রের একজন আনসারি সাহাবি ছিলেন আবু আইয়ুব আনসারি (রা.)। মদিনায় হিজরতের সময় যার বাসস্থান ছিল নবীজি (সা.)-এর আশ্রয়স্থল। তিনিও শুধু একটি হাদিসের খোঁজে সুদূর মিসরে গমন করেন।

(মারিফাতু উলুমিল হাদিস, পৃষ্ঠা-৭-৮)

৩. আবু হানিফা (রহ.) : হিজরি প্রথম ও দ্বিতীয় শতাব্দীর একজন কিংবদন্তি ফকিহ ইমাম আবু হানিফা (রহ.), যাঁর হাত ধরেই মূলত হানাফি মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি জ্ঞানের খোঁজে মক্কায় ৫৫ বার এবং ইরাকের বসরা নগরীতে ২০ বার গমন করেছেন। এ ছাড়া বিভিন্ন দেশে সফরের কথা ইতিহাস থেকে জানা যায়। (মানাকিবুল ইমাম আজম : ১/৫৯)

৪. ইমাম শাফেয়ি (রহ.) : বিখ্যাত শাফেয়ি মাজহাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন ইদরিস আশ-শাফেয়ি (রহ.) একজন জ্ঞানতাপস মুজতাহিদ। তিনি মদিনা, মিসর, ইয়েমেন ও ইরাকে জ্ঞানের উদ্দেশে সফর করেছেন। (তাওয়ালিত তাসিস বিমাআলি ইবনি ইদরিস, পৃষ্ঠা-৫৩)

৫. ইমাম আহমদ (রহ.) : হাম্বলি মাজহাব প্রণেতা ইমাম আহমদ (রহ.) হিজরি তৃতীয় শতাব্দীর একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস।

ইমাম বুখারি (রহ.)-সহ অসংখ্য যুগবিখ্যাত মুহাদ্দিস যাঁর মেহনতেরই ফসল। তাঁর জ্ঞানের সফর সম্পর্কে জানা যায়—তিনি মক্কা, মদিনা, ইয়েমেন, শাম, কুফা ও বসরা নগরীতে জ্ঞান অর্জনের লক্ষ্যে সফর করেছেন।
[মানাকিবুল ইমাম আহমদ (রহ.), পৃষ্ঠার-২২]

৬. ইমাম বুখারি (রহ.) : জ্ঞান অর্জনে যাঁরা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন ইমাম বুখারি (রহ.) তাঁদের অন্যতম। পবিত্র কোরআনের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ ‘সহিহ বুখারি’ যাঁর ত্যাগেরই ফল। এই মহান ব্যক্তির জ্ঞানের সফর সম্পর্কে জানা যায়, ‘তিনি হেজাজ, ইরাক, মিসর, শাম, বসরা, কুফা, বাগদাদসহ বিভিন্ন দেশে জ্ঞানের খোঁজে বের হয়েছেন।’

(সিয়ারু আলামিন নুবালা : ১২/৪০৮)

৭. ইমাম মুসলিম (রহ.) : হাদিসশাস্ত্রের বিখ্যাত মহীরুহ ইমাম মুসলিম (রহ.), যাঁর লেখনীও ছিল ক্ষুরধার। ‘সহিহ মুসলিম’ গ্রন্থ লিপিবদ্ধ করে তিনি ব্যাপক সারা পেয়েছেন। তিনি জ্ঞানার্জনের জন্য হেজাজ, ইরাক, মিসর ও শামের উদ্দেশে বের হয়েছেন।
(তারিখে বাগদাদ : ১৩/১০০)
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর