রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার

তুর্কি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের প্রচার দরকার : ডিসিসিআই

অনলাইন ডেস্ক :
রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৫:০৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দ মনে করেন, সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে তুরস্কে প্রচার প্রয়োজন। বৃহস্পতিবার তুর্কিয়ের ইস্তাম্বুলের একটি হোটেলে ফরেন ইকোনমিক রিলেশন্স বোর্ড অফ তুরস্কে (ডিইআইকে) আয়োজিত ‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ’ শীর্ষক ফোরামে তারা এ মত প্রকাশ করেন।
ডিসিসিআই’র সভাপতি রিজওয়ান রহমানের নেতৃত্বে ৮৬ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত অন্বেষণ এবং বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুল সফর করছে।
বৈঠকে ডিইআইকে চেয়ারম্যান ওনুর ওজডেন বলেন, গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়েছে এবং দেশকে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে পরিণত করেছে।
তিনি আরও বলেন, তুরস্কের উদ্যোক্তারা ইতোমধ্যে বাংলাদেশে কাজ করছে এবং আরও উদ্যোক্তা এ সম্ভাবনাগুলো অধিকতর অন্বেষণে আগ্রহী। এজন্য দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে হবে এবং এর জন্য এই ধরনের ব্যবসায়িক প্রতিনিধিদের আদান-প্রদানই হবে সবচেয়ে উত্তম বিকল্প।
বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ সুযোগের দেশ। কিন্তু তুরস্কে এটা সুপরিচিত নয়। বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা দিচ্ছে।
তিনি বলেন, সেক্ষেত্রে বিজনেস টু বিজনেস (বি২বি) বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্য ১.৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে এবং এটি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
‘বাংলাদেশের বাজার একটি বৃহৎ বাজার এবং তুরস্কের বিনিয়োগকারীরা এ সুযোগটি অন্বেষণ করতে পারে। অবকাঠামোগত উন্নয়ন, নীতি সংস্কার এবং ব্যবসায় নিবন্ধন প্রক্রিয়ার সহজতা তুর্কি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করবে।’
আংকারায় বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান বলেছেন, বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য ২ বিলিয়ন ডলারে পৌঁছার সম্ভাবনা রয়েছে।
তবে এর জন্য উভয় দেশের বেসরকারি খাতকে অনুঘটক ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে ভাষার প্রতিবন্ধকতা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজসহ ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে এবং এটি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে বিনিয়োগ করতে উৎসাহিত করবে।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান বলেন, কোভিডের সময়েও বাংলাদেশের রপ্তানি কমেনি বরং ২০২২ সালের জুন পর্যন্ত রপ্তানি ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।
তিনি বলেন, বাংলাদেশের একটি ভালো জনসংখ্যাগত লভ্যাংশ রয়েছে এবং বাংলাদেশে মোট কর্মজীবী মানুষের সংখ্যা ৬৫ শতাংশ।
তিনি উল্লেখ করেন, ২০১১ সালে তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং ২০২২ সালে বাংলাদেশ-তুর্কিয়ের বিজনেস ফোরাম প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, উভয় দেশই ডি৮ ও ওআইসি’র সদস্য রাষ্ট্র।
পরে তিনি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের পরামর্শ দেন।
ডিইআইকে কতৃক দ্বারা আমন্ত্রিত ১১০ টিরও বেশি কোম্পানি ব্যবসায়িক ফোরামের পরে ডিসিসিআই ব্যবসায়িক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ বি২বি সেশনে যোগ দেয়।
শেষে ডিসিসিআই এবং ইস্তাম্বুল গেদিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান এবং ইস্তাম্বুল গেদিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি হুলিয়া গেদিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নথিতে স্বাক্ষর করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর