শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

পাইকগাছায় সরকারি জমি দখল করে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

‎মানছুর রহমান জাহিদ
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি দখল করে অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে ও নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ভূমিহীন সংগঠন ও এলাকাবাসী।

রবিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে অংশ নেন। অংশগ্রহণ কারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, উপজেলার ২২ নম্বর পোল্ডারের আওতাভুক্ত পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখল করে একটি প্রভাবশালী মহল হ্যাচারি নির্মাণের পাঁয়তারা করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ২২ নং পোল্ডারের ভূমিহীন সমিতির সভাপতি শেখ শহিদুল ইসলাম, সমিতির সহ-সভাপতি রাহেলা বেগম, সাধারণ সম্পাদক সুবোধ সরদার, ইব্রাহিম গাজী এবং রেতা রানীসহ ২২ নং ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সরকারি জমিতে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা আইনত দণ্ডনীয়। “সরকারি জমি কোনো ব্যক্তির সম্পদ হতে পারে না। এই অবৈধ হ্যাচারি নির্মিত হলে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের জীবন যাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।”
‎এছাড়াও ‎বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা যোগসাজশে এই দখলের চেষ্টা চলছে। তারা অবিলম্বে এই নির্মাণকাজ বন্ধ করে জমিটি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অনুলিপি প্রদান করেন।
এছাড়াও আন্দোলনকারীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হয় এবং নির্মাণকাজ বন্ধ না করা হয়, তবে আগামীতে উপজেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরো খবর