মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি

পাট ও চামড়া শিল্পকে বিশ্ব বাজারে তুলে ধরতে এই সরকার কাজ করছে-নানক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী পাট ও চামড়া শিল্প দিয়ে বাংলদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গার্মেন্টস সৃষ্টির মাধ্যমে পোশাক শিল্পকে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে পৌছে দিয়ে বৈদেশিক অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। আজ পাট ও চামড়া শিল্পের বহুমুখী ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদিত পন্য বিশ্ব বাজারে তুলে ধরতে এই সরকার কাজ করছে।

আজ শনিবার (৮জুন) দুপুরে ফরিদপুর জেলা শিশু একাডেমির অডিটোরিয়ামে পাটখাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাট থেকে পাটজাত পন্য তৈরি করে আমাদের ঘুরে দাড়াতে হবে। বঙ্গবন্ধুর ফরিদপুর থেকে পাট চাষের সমস্যা জেনে সমাধানের পথ বের করার জন্য এসেছি। ফরিদপুরে শুধু পাট উৎপাদন হয় তা না, এখানে উচ্চমানের পাটও উৎপাদন হয়। সল্প জায়গায় সল্প সময়ে কিভাবে পাট জাগ দেয়া যায় আমরা সে ব্যবস্থা করবো। আগামীতে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে পাট চাষ ও পাটের বহুমুখী ব্যবহার নিয়ে কৃষকদের সাথে কাজ কবরো। উন্নত জাতের পাট ও বীজ উৎপাদনে পাট গবেষনা কেন্দ্রের কর্মকর্তারাদের এবিষয়ে কাজ করতে বলা হয়েছে। বাজারে পথিথিনের বিকল্প পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বাহির থেকে প্রায় ৭৫ বাগ পাটের বীজ আমদানী করতে হয়। আগামীতে পাট বীজে সয়ং সম্পুর্ন হতে সবাই কে কাজ করতে বলেন তিনি।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ঝর্ণা হাসান, বিজিএমই এর সভাপতি আবুল হোসেন, পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ প্রমূখ।

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পাট থেকে পাটের বহুমুখী পন্য তৈরিতে অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা, চাষী ও পাটের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

পরে পাট অধিদপ্তর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে তিন দিন ব্যাপী বহুমুখী পাট পন্যের মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় বিভিন্ন জেলার পাট শিল্পের সাথে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তদের মেলা ঘুরে দেখেন সকলে। মেলা ২৫ টি স্টল বসেছে।


এই বিভাগের আরো খবর