শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে তিনটি ভয়াবহ গ্রহাণু, সতর্ক করলেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩১ মে, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এমন তিনটি বিশাল আকারের গ্রহাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এসব মহাজাগতিক শিলার আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে পুরো একটি শহর।

সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এই আশঙ্কাজনক তথ্য জানিয়েছেন। Astronomy and Astrophysics নামের একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ‘২০২০ এসবি’, ‘৫২৪৫২২’ এবং ‘২০০২ সিএল১’ নামের তিনটি গ্রহাণু বর্তমানে শুক্র গ্রহের কক্ষপথের আশেপাশে ঘোরাফেরা করছে। এগুলোর অবস্থান এমন জায়গায়, যেখানে সূর্যের আলোয় ঢাকা পড়ে থাকে, ফলে পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে সেগুলো দেখা খুবই কঠিন।

গবেষণা দলের নেতৃত্ব দেওয়া ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ভ্যালেরিও কারুবা জানান, যদিও এই মুহূর্তে গ্রহাণুগুলোর কক্ষপথ শুক্র গ্রহের খুব কাছাকাছি নয়। তবে সামান্য কোনো মহাকর্ষীয় (gravitational) পরিবর্তন হলেই এগুলোর পথ পরিবর্তন হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, এই গ্রহাণুগুলোর একটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে প্রায় তিন কিলোমিটার চওড়া একটি গর্ত তৈরি হতে পারে এবং সেই আঘাত থেকে যে শক্তি উৎপন্ন হবে, তা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে কয়েক লাখ গুণ বেশি।

বিজ্ঞানীরা জানান, এই গ্রহাণুগুলো শুক্র গ্রহের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থেকে নিরাপদ থাকলেও পৃথিবীর জন্য তা নয়। এদের সূর্যের বিপরীতে এমন স্থানে অবস্থান করায়, শেষ মুহূর্ত পর্যন্ত টের পাওয়া প্রায় অসম্ভব।

মহাজাগতিক হুমকি পর্যবেক্ষণকারী চিলির রুবিন মানমন্দির (Rubin Observatory) এমন পরিস্থিতিতে সম্ভাব্য সংঘর্ষের মাত্র দুই থেকে চার সপ্তাহ আগেই সতর্কবার্তা দিতে পারবে। গবেষণায় বলা হয়েছে, শুক্র গ্রহের কাছাকাছি কক্ষপথে একটি নির্দিষ্ট মহাকাশ-ভিত্তিক মিশন ছাড়া এসব লুকিয়ে থাকা ভয়ংকর গ্রহাণুকে সময়মতো শনাক্ত করা কঠিন হবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর