বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস -মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত- ৫

শওকত শরীফ, ফরিদপুর
বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলা তলা নামাস্থানে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র সহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

আজ বুধবার (৪ জুন) সকালে বাবলা তলার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৫)।

নিহতদের সবাই গরুর ব্যবসায়ে জড়িত। তারা একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় চড়ে টেকেরহাট গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি বাস। মাহিন্দ্রা গাড়িটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। গাড়ি ‍দুটি বাবলা তলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে আরও চারজন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ৬টা ৫২ মিনিটের দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ৭ টায় বাবলা তলা নামক স্থানে বাস- মাহেন্দ্র সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিহতরা গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিল। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

 


এই বিভাগের আরো খবর