মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

মধ্যরাতে রাজধানীর সড়কে ঝরল পাঁচ প্রাণ

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন নগর-মহানগর ডেস্ক : রাজধানীর দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা ও কাফরুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীর উপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতাবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে মারা যান তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে একই রাতে, কাফরুল থানাধীন বিজয় সরণি লিংকরোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই যুবক নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল। তিনি জানান, ট্রিপল নাইন (৯৯৯) এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদল আরও জানান, নিহত দু’জনের মাথায় কোনও হেলমেট ছিল না। তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর