মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

শক্তিশালী ফিচারে টেকনো মেগাবুক টি১ ১৫.৬ এর নতুন মাইলফলক অর্জন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

বাংলাদেশের পেশাজীবী, তরুণ ও ডিজিটাল নোম্যাডদের জন্য এসেছে অতি হালকা ডিজাইন, দ্রুত চার্জিং ও দ্রুতগতির ১৩তম প্রজন্মের কোর আই৯ ও ৩২ জিবি র‍্যামের অসাধারণ সমন্বয়

ঢাকা, ০২ সেপ্টেম্বরঃ এআই প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড টেকনো, বাংলাদেশে তাদের সবচেয়ে শক্তিশালী আল্ট্রাবুক মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেনারেশন ইনটেল) উন্মোচন করেছে। স্মার্ট এই ডিভাইসটিকে পারফরম্যান্স পাওয়ারহাউজ হিসেবে ডিজাইন করা হয়েছে; এতে এমন ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন নিয়ে আসা হয়েছে যা সাধারণত উচ্চমূল্যের ল্যাপটপে পাওয়া যায়। ফলে পেশাজীবী, তরুণ ও ডিজিটাল নোম্যাডদের জন্য উন্নত পারফরম্যান্স এখন আরও সহজলভ্য হয়ে উঠেছে।

মেগাবুক টি১ এর অনন্য বৈশিষ্ট্য হলো এর নিখুঁত পারফরম্যান্স ইঞ্জিন। এতে ১৩তম জেনারেশন ইনটেল কোর আই৯-১৩৯০০এইচকে প্রসেসর (৫.৪ গিগাহার্জ পর্যন্ত) এবং ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা ডেস্কটপ-ক্লাস পারফরম্যান্স নিশ্চিত করে এবং মাল্টিটাস্কিং, ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো, ও ডিমান্ডিং অ্যাপগুলো খুব সহজেই পরিচালনা করতে পারে। ১টিবি এসএসডি স্টোরেজের সাথে ৩২জিবি এলপিডিডিআর৪ র‍্যাম যুক্ত হয়ে নিশ্চিত করে দ্রুত গতি ও স্মুথ পারফরমেন্স।
মেগাবুক টি১ ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। এর অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে পোর্টেবিলিটির সমন্বয় এর কারণে এটি আন্তর্জাতিক পর্যায়ে দুটি বড় পুরস্কার জিতেছে – রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ এবং বেস্ট অফ আইফা ২০২৩। মাত্র ১৪.৮ মিলিমিটার পাতলা এবং ১.৫৬ কেজি হালকা ওজনের ডিভাইসটিতে ৭০ওয়াট পার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ১৭.৫ ঘণ্টা পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব। পাশাপাশি প্রিমিয়াম ন্যানো অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং স্টারট্রেইলস ফ্যান্টম নান্দনিকতার সাথে আকর্ষণীয় ভিজ্যুয়াল ও স্থায়িত্ব প্রদান করে।

এর ১৪ ইঞ্চি এফএইচডি ডিসপ্লেতে (১৯২০×১০৮০, ১৬:৯) ৩০০ নিটস ব্রাইটনেস এবং শতভাগ এসআরজিবি কালার গ্যামাট ব্যবহার করা হয়েছে যা টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশন অর্জন করেছে যা ব্যবহারকারীদের পেশাদার মানের ভিজ্যুয়াল নিশ্চিত করে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করতে এতে এলইডি ব্যাকলিট কীবোর্ড ব্যবহার করা হয়েছে, যেখানে ৪ স্তরের ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট রয়েছে, একটি ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এআই নয়েজ রিডাকশন অ্যালগরিদম এবং টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম ডুয়েল মাইক্রোফোন সহ পেশাদার মানের অডিও রয়েছে এই ডিভাইসে।

এতে পারফরম্যান্সের পাশাপাশি, বিভিন্ন কানেক্টিভিটি অপশন সহ দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে ডুয়েল টাইপ-সি পোর্ট (১০ জিবিপিএস, ডেটা, চার্জিং, ডিসপ্লে), এইচডিএমএল ১.৪, ইউএসবি ৩.২ জেন ২ (১০ জিবিপিএস), দুইটি ইউএসবি ৩.২ জেন ১ (৫ জিবিপিএস), ইউএসবি ২.০, আরজে ৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, রিসেট সুইচ এবং কেঞ্জিংটন লক ব্যবহার করা হয়েছে। এতে পোর্টেবিলিটির পাশাপাশি, দ্রুত চার্জিং নিশ্চিত করতে ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার নিয়ে আসা হয়েছে।

টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেন ইনটেল) এর মূল্য রাখা হয়েছে ৮৯,৯০০ টাকা মাত্র। পারফরম্যান্স, পোর্টেবিলিটি ও স্টাইলের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে এটি। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য পুরস্কারপ্রাপ্ত ডিজাইনের সাথে প্রিমিয়াম ল্যাপটপটি টেকনোর সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- www.tecno-mobile.com/bd


এই বিভাগের আরো খবর