বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২

সরিষাবাড়ীতে পৈতৃক সম্পত্তির বিরোধ জেরে মিথ্যে হত্যা মামলা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ফারুক হোসেন,সরিষাবাড়ী (জামালপুর)
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সামর্থবাড়ী এলাকায় পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ সাজিয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা সরিষাবাড়ীর মিডিয়া হাউজ “সোরাব সোহেল ভবন” -এর ৩য় তলায় অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সোহেল রানার পিতা রইস উদ্দিন নিখোঁজ হন। এরপর ২২ জানুয়ারি নিখোঁজের ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৫) করা হয়। এরপর ২৩ জানুয়ারি পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, টাঙ্গাইলের মধুপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় রইস উদ্দিন গুরুতর আহত হন। পরবর্তীতে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেল রানা অভিযোগ করে বলেন, নথিপত্র অনুযায়ী তার পিতার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হলেও তার সহোদর মিনা বেগম ও চাচাতো ভাই মিজানুর রহমান বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করেন। তাকে সামাজিকভাবে হেয় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তারা টাঙ্গাইল আদালতে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেন, যেখানে সোহেল রানাকে প্রধান আসামিসহ আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়।
সোহেল রানা আরও দাবি করেন, গত ২৮ মার্চ প্রতিপক্ষরা দুই দফায় তার বসত বাড়িতে হামলা ও লুটপাট মতো ঘটনা ঘটায়,শুধু তাই নয়, লুটপাটের পর উল্টো তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন।
সোহেল রানা আরো বলেন,”মিথ্যা মামলার চাপে আমি মানসিকভাবে বিপর্যস্ত ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংশ্লিষ্ট নথিপত্র প্রমাণ করে যে আমার পিতার মৃত্যু সড়ক দুর্ঘটনা ছিল। আমি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে সোহেল রানার, তার শ্বশুর ওবায়দুল্লাহ, সমাজসেবক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর