মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

সাবেক এমপি মতিয়ার রহমান তালুকদারের জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

আমতলী (বরগুনা) সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক দুই বারের সংসদ সদস্য বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বরগুনা জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক আলহাজ¦ মো. মতিয়ার রহমান তালুকদারের জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় তালতলী ও ১১ টায় আমতলী উপজেলায় অনুষ্ঠিত হয়।
মতিয়ার রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। আমতলী ও তালতলী উপজেলায় অনুষ্ঠিত জানাজা দুটিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও সদ্য ঘোষিত বিএনপির মনোনিত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সদ্য ঘোষিত বিএনপির মনোনিত প্রার্থী এবিএম মোশারফ হোসেন,

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপিত সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব মো. তুহিন মৃধা ও সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজন,

যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান, উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, সদস্য সচিব জালাল উদ্দিন খান, ছাত্রদল আমতলী উপজেলা কমিটির সভাপতি সোয়েব ইসলাম হেলালসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মী,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দুই ছেলে মো. সিদ্দিকুর রহমান আারিফ তালুকদার, আশিকুর রহমান তালুদার, ভাই বীরমুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন তালুকদার, ক্যাপ্টেন (অব:) মো. রফিকুল ইসলাম তালুকদার ও পারিবারি স্বজনসহ ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ গ্রহন করে।
বরগুনা-৩ আসনের (আমতলী-তালতলী) সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান তালুকদার (৮০) গত ১৭ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় চিকিৎসারত অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তার সন্তানরা আমেরিকায় বসবাস করায় তাদের সেখান থেকে আসার পর তার দাফন কার্যক্রম শুরু হয়। আলহাজ¦ মতিয়ার রহমান তালুকদারের প্রথম জানাজা গতকাল বুধবার বেলা ২টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে আজ ২০ নভেম্বর সকাল ৯টায় হেলিকপ্টার যোগে তালতলী উপজেলায় নিয়ে আসা হয়।

সেখানে সকাল ১০টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আমতলী কেন্দ্রীয় ঈদগাহে সকাল ১১ টায় তার তৃতীয় জানাজা শেষে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানের বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুম আলহাজ¦ মতিয়ার রহমান তালুকদার ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে প্রথমবার বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার এক বছর পর বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে আমতলী-তালতলী আসনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ৪ হাজার ভোটের ব্যাবধানে হেরে যান।
পরবর্তীতে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন রেখে ওই আসনটি ছেড়ে দিলে মতিয়ার রহমান তালুকদার বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির মনোনয়ন নিয়ে উপনির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়াও তিনি ১৯৯১, ১৯৯৭ ও ২০০১ সালে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে এবং তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়লাভ করতে পারেনি।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় তিনি মনক্ষুন্ন ছিলেন


এই বিভাগের আরো খবর