শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

সাদিক চৌধুরী, সিলেট ব্যুরো
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশে গতকাল সোমবার দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলতায়নে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত রফিকুল আলম জোর্য়ারদার সৈকত বলেন, যুবলীগ হচ্ছে একটি মেধাসম্পন্ন সংগঠন, রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন সংগঠন। শিক্ষিত ও সাধারণ মানুষকে নিয়ে গঠিত সংগঠন। এখানে কোনো অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারী, দুর্নীতি ও ক্যাসিনোবাজদের ঠাঁই হবে না। যুবলীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তিনি সিলেট মহানগর যুবলীগের সকল কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস উদ্দিন আজম বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর শহিদ শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকট ও চ্যালেঞ্জ যুবলীগ মোকাবিলা করে যাচ্ছে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে স্মার্ট দেশে রূপান্তরিত করতে যাচ্ছেন, সেখানে যুবলীগ নিবেদিত থাকবে। যুবলীগ এলিট শ্রেণির সংগঠন নয়। যুবলীগ হচ্ছে শ্রমিক ও মেহনতি মানুষের রাজনৈতিক সংগঠন। তিনি সিলেট মহানগর যুবলীগের সকল সাংগঠনিক কার্যক্রম ও মানবিক কার্যক্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সিলেট মহানগর যুবলীগ একটি সুশৃঙ্খল যুব সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ আজ মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি ফাইয়াজ খান সলিট, আব্দুর রব সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল হক ইলিয়াছি (দিনার চৌধুরী), সঞ্জয় কুমার চৌধুরী, এমদাদ হোসেন ইমু, প্রচার সম্পাদক মোহাইমিন চৌধুরী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. সাকারিয়া হোসেন সাকির, অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সারোয়ার মাহমুদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সাজু, সমাজকল্যান সম্পাদক একেএম কাওসার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সেবুল আহমদ সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মদ আবুল কাশেম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাসুদ মিয়া পীর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ডা. রাবেয়া সিদ্দিকা রাবু, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আকবর হোসেন, উপ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাহিদ আব্বাস, উপ-তথ্য ও যোগাযোগ সম্পাদক সজল দাস অনিক, উপ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জিয়াউল হক জিয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, জুবের আহমদ, মইনুল ইসলাম চৌধুরী, ইসলাহ উদ্দিন আহমদ বাবলুু, মনসুর আহমদ চৌধুরী সুমন, জাকেরিন রেজা চৌধুরী জয়, আমিনুল ইসলাম আমিন, আব্দুল সুফিয়ান খান রিমু, মো. সাদিকুর রহমান সোহাগ, সদস্য মো. মাহবুবুর রহমান, সৈয়দ কামরান হোসেন, মোহাম্মদ আলী আমিন আরিয়ান, জাহিদ হাসান, কবিরুজ্জামান শিমুল, রাজিব চক্রবর্তী, ইব্রাহিম আহমদ জেসি, সুমন ইসলাম খান, শেখ মুর্শেদ ছামি, মিফতাহুর রহমান রাকীন, মো. নাইম আহমদ ও এমদাদুল হক উবেদ প্রমুখ।

এছাড়াও সিলেট মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নতুন অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর