শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে ১ জনের মর্মামন্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন
অটোরিক্সার ৫ যাত্রী। আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪ টার দিকে সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিলো সেনা সদস্য বহনকারী একটি পিকাপ। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিক্সা পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় পৌছালো মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তৈয়ব আলী (৪৮) নামে এক আনসার সদস্য ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। তিনি লালমনিরহাটে হাতিবান্দা উপজেলার গিড্ডমারী দোয়ানী এলাকার হানিফ আলীর ছেলে। পরে পার্বতীপুর মডেল থানাপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

তারা হলেন- রংপুরের তারাগঞ্জের লালমিয়ার স্ত্রী রুবিনা বেগম (৪০), স্বামী লালমিয়া (৫৬), লাল মিয়ার বোন ফাতেমা আক্তার (৩৪), পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের হরিরামপুর গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে নুর আলম (৫৬) এবং চিরিরবন্দরের শামসুল ইসলামের ছেলে ফাইম ইসলাম (৩৮)। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়ে পার্বতীপুর – সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত স্থানীয়রা। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ওই রাস্তায় যানচলাচল বন্ধ থাকে। স্থানীয়রা জানান, দ্রুতগতির অটোরিক্সাটি একটি ট্রাক কে অতিক্রমকালে দূূর্ঘটনা কবলিত হয়।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল ধানার ওসি আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরো খবর