আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৪ (সরিষাবাড়ী—১৪১) আসনে সাত মনোনয়নপত্র জমা হয়েছে বলে জানা যায়।
আজ (সোমবার) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাতটি মনোনয়নপত্র জমা হয়। এর মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দাড়িপাল্লা প্রতীকে এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, নাগরিক ঐক্য’র কেটলি প্রতীকে মোঃ কবির হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) কাস্তে প্রতীকে মোঃ মাহবুব জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা প্রতীকে মোঃ আলী আকবর, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোঃ আবুল কালাম আজাদ। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীগণ স্ব—শরীরে উপস্থিথ হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদারের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন খোরশেদ আলম তালুকদার চয়ন। এসময় সকল প্রার্থীর সমর্থকগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তাসনিমুজ্জামান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর—৪ (সরিষাবাড়ী—১৪১) আসনে আজ বিকেল ৫টা পর্যন্ত সাতটি মনোনয়নপত্র জমা হয়েছে। আগামী ৪ জানুয়ারি ২০২৬ (রবিবার) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র যাচাই—বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।