শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:১১ অপরাহ্ন

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অধিকার ,সমতা, ক্ষমতায়ন , নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম চত্বরে মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সাইট সেভার্স এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবুন নেছা, মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আহমেদ, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিমুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী, অর্গানাইজার ইনামুল হক, ওয়ার্ড বয় নাজমুল হাসান। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে আগত ২৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ২৫ জন চক্ষু রোগীর ছানি অপারেশন, ১৫০ জন চক্ষু রোগীর মাঝে ঔষধ ও ৯০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে পাওয়ার চশমা বিতরণ করা হয়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবুন নেছার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আর ডিআরএস প্রতিনিধি অলীক রাংসা, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লা বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন যুব প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ও শিউলি আক্তার প্রমুখ ।


এই বিভাগের আরো খবর