দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পপি গাছ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এর সার্বিক নির্দেশে এবং পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর এর নেতৃত্বে উপজেলার পলাশবাড়ী ইউনিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউনিয়নের দূর্গাপুর মোল্লাপাড়া গ্রামের মৃত ফজলে রহমান এর ছেলে মোঃ মকবুল হোসেন (৭০) এর জমি থেকে নিষিদ্ধ মাদক আফিম ও হিরোইন তৈরির অন্যতম উপাদান পপি গাছ উদ্ধার করা হয়।
সেই সাথে ফুল ফলসহ পপি গাছ কেটে নিয়ে যান তারা।
এ ঘটনায় রহস্যজনক কারণে কাউকেই আটক করেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আভিযানিক দল। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি অধিদপ্তরের সংশ্লিষ্টরা। পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।