শনিবার, ০২ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

আসছে ঈদ, বাড়ছে হিলি বন্দরে জিরা মসলার দাম

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর)
বুধবার, ২২ মে, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন

ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি বন্দর বাজারে বাড়তে শুরু করেছে জিরা আর মসলার দাম। প্রকার ভেদে প্রতিটি মসলার দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা। আবার জিরার দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা। ডলারের দাম বৃদ্ধির কারণে এসব মসলার দাম বৃদ্ধি পাচ্ছে বলছেন, ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার হিলি মসলা বাজার ঘুরে জানা যায়, এক মাসের ব্যবধানে প্রতিটি মসলার দাম বৃদ্ধি পেয়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। ২৫০০ থেকে ২৬০০ টাকা কেজি দরের সাদা এলাচ প্রকার ভেদে বর্তমান বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৪০০০ হাজার টাকা কেজি দরে, কালো এলাচের দাম ছিলো প্রকার ভেদে ২২০০ থেকে ২৪০০ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে ২৭৫০ থেকে ৩০০০ টাকা কেজি দরে, লঙ বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা কেজি, দার্চিনি বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজি, গোলমরিচ ৮০০ টাকা কেজি আর বস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। ৬০০ টাকা কেজি দরের জিরা প্রকার ভেদে এখন বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে। সামনে ঈদ হঠাৎ এভাবে মসলার দাম বৃদ্ধিতে বিপাকে পড়ছে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বগুড়া থেকে আসা মওলা সরকার বলেন, গত এক মাস আগে হিলি বাজারে যেসব মসলা কিনেছিলাম আজ তা অনেক বেশি দামে কিনতে হলো। সামনে কোরবানির ঈদ মসলা বেশি লাগবে। তবে দামটা যদি কম থাকতো তাহলে ভাল হতো।

জিয়াউর রহমান বলেন, এক সপ্তাহ আগে ৬০০ টাকা কেজি জিরা কিনেছিলাম আজ ৭০০ টাকা কেজিতে কিনলাম। হঠাৎ এতো দাম বেড়ে গেলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক সমস্যায় পড়তে হবে।

হিলি বাজারে মসলা ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, গেলো এক মাস ধরে সব মসলার দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির কারণে বেচাবিক্রি একটু কম হচ্ছে। তবে ঈদের এখনও দেরি আছে, সামনে বেচাবিক্রি বাড়তে পারে।

হিলি বিসমিল্লাহ মসলা ঘরের আওলাদ হোসেন শাওন বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে ভারতেই মসলার দাম বৃদ্ধি পেয়েছে। প্রতিটি মসলার দাম প্রায় কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা বাড়ছে। জিরার দামও কেজিতে ১০০ টাকার উপরে বৃদ্ধি পেয়েছে। সামনে কোরবানির ঈদ বেচাবিক্রি কিছুটা শুরু হয়েছে। আশা করছি মসলার দামও কমবে এবং বেচাবিক্রিও বৃদ্ধি পাবে।


এই বিভাগের আরো খবর