শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

কাঁচপুর সেতুতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকামুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের নাম রাকিব (৩৫)। তার বাড়ি রংপুরে। অপর নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তিনি ময়মনসিংহের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, নিহত দুই চালক একই মালিকের ট্রাক চালাতেন। এদিন ভোরে ঢাকামুখী একটি ট্রাক মহাসড়কের উপর বিকল হয়ে গেলে অপর ট্রাক দিয়ে সেটি টেনে আনার চেষ্টা করছিলেন তারা। এক পর্যায়ে ট্রাকটি সেতুর ঢাকামুখী লেনের সড়ক বিভাজকে আটকে যায়। তখনই অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “ভোর চারটা থেকে পৌনে ছয়টার মধ্যে যেকোনো সময় দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কাঁচপুর ব্রিজের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর