শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট  জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে -অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর যানবাহনে তেল দিতে নির্দেশনা  বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি : খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল

কাস্টমস কর্মকর্তা তাজুলের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ জুন, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

ছাগল কাণ্ডে এনবিআরের সদস্য মতিউরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দেশজুড়ে অলোচিত হলেও কাস্টমস কর্মকর্তা তাজুলের বিষয়টি ধামাচাপা পড়ে আছে। আজ থেকে আড়াই বছর আগে তাজুল পরিবারের শত শত কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে ঢাকা প্রতিদিনসহ একাধিক দৈনিকে সংবাদ প্রকাশ হয়। দুদক এনবিআর ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগও দায়ের করা হয়।

কিন্তু রহস্যজনক কারণে সরকারের কোনো দপ্তরই বিষয়টি আমলে নেয়নি। রাজশাহীতে শাস্তিমুলক বদলি করা হলেও তিনি তদবিরের জোরে ঢাকায়ই থেকে যান। সরকারি চাকরিজীবী হয়েও এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ বিপুল দান খয়রাত করে রাতারাতি আলোচনায় এসেছেন তিনি। দেশে তাজুল -মতিউরের সংখ্যা কয়েকশ’ ছাড়িয়ে যাবে বলে সচেতন মহলের ধারণা।

দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক এই কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম কলেজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দাতা সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে লাখ লাখ টাকা ব্যয় করছেন। এমনই একটি ফেসবুক পোস্টে আয়ের উৎস জানতে চেয়ে মন্তব্য করায় তার সন্ত্রাসী বাহিনীর প্রাণনাশের হুমকিতে চার মাস যাবত বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন। তদন্তপূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা ভুক্তভোগী মেহেদী হাসান খান।

শনিবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে মেহেদী হাসান খান জানান, সরকারি ক্ষমতার অপব্যবহার করে তাকে ও তার পিতা নায়েব আলী খানকে হত্যার হুমকি দিচ্ছে। তার হুমকির শিকার হয়েছেন আরো একাধিক ব্যক্তি। গত ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করার পর তাজুল ইসলাম নোঙ্গর কমিউনিটি সেন্টার ও তার গ্রামের বাড়ীতে গোলাম মোস্তফার নেতৃত্বে ৭০ জনের মত সন্ত্রাসী পাঠায়।

পরে তিনি ফোনে যোগাযোগ করে জানান, সেতো সরকারি ফান্ডের টাকা লুটপাট করে ফুলবাড়ীয়ায় আনছে, লোকজনের চাকুরি দিচ্ছে। সেতো আমাদের টাকা লুটপাট করছে না। এ নিয়ে তার বিরুদ্ধে কোনো কথা বললে প্রাণে মেরে ফেলার ও কমিউনিটি সেন্টারে তালা মারার হুমকি দেয়। পরে জোবায়ের রহমান তৌহিদ নামের এক সন্ত্রাসীও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও তাজুল ইসলাম স্বশরীরে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে গ্রামের বাড়ীতে গিয়ে কোনো কথা বললে মেরে ফেলার হুমকি দিয়ে আসেন।

তিনি আরও জানান, ড. তাজুল সরকারি চাকুরীজীবি হয়েও প্রকাশে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ ও মিটিংয়ে নিয়মিত অংশগ্রহণ করছেন। যা সরকারি চাকুরি বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ্এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে লাখ লাখ টাকা ডোনেশন দেন। কিন্তু একজন সরকারি চাকুরিজীবীর এতো টাকা বেতন না হলে এই টাকা তিনি কোথা থেকে আনছেন। ইতোপূর্বে তার বিরুদ্ধে দুই’শ কোটি টাকার দুর্নীতির মামলা করেছে দুদক। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য থাকাকালীন ভর্তি বাণিজ্যে জড়িত থাকায় তাকে সেখান থেকে বহিস্কার করা হয়েছিলো।

এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। সেসব তদন্ত পূর্বক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান ভুক্তভোগী।

এদিকে, সংবাদ সম্মেলনের আগে ও পরে তাজুলের গুণ্ডাবাহিনীকে ডিআরইউ এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এর মধ্যে ছিলেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর ও কথিত সাংবাদিক আকবর আলী। এক পর্যায়ে কথিত সাংবাদিক আকবর আলী সংবাদ সম্মেলন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে উপস্থিত সাংবাদিকগনের ধাওয়া খেয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন ।


এই বিভাগের আরো খবর