শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

কি‌শোরগঞ্জে তৃতীয় বার জিতলেন- জিল্লুর রহমান

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ৯৬১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মোঃ আশরাফ উদ্দিন রেনু ২৫৮ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থী আশিক জামান এলিন ১৫৯ ভোট, হামিদুল আলম চৌধুরী নিউটন ১৩৬ ভোট ও মো. সেলিম ১৩ ভোট পেয়েছেন।
সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে (কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া) কামরুন্নাহার লিপি, ৩ নং ওয়ার্ডে (করিমগঞ্জ ও তাড়াইল) মোছা. সেলিনা খানম, ৪ নং ওয়ার্ডে (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) নাছিমা আলম এবং ৫ নং ওয়ার্ডে (ভৈরব, কুলিয়ারচর ও কটিয়াদী) আসমা আহমেদ নির্বাচিত হয়েছেন।
সাধারণ আসনের সদস্য পদে ১ নং ওয়ার্ডে (কিশোরগঞ্জ সদর) মোহাম্মদ মোজাম্মেল হক, ২ নং ওয়ার্ডে (হোসেনপুর) মাসুদ আলম, ৩ নং ওয়ার্ডে (পাকুন্দিয়া) মোঃ শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে (কটিয়াদী) মোঃ কামরুজ্জামান, ৬ নং ওয়ার্ডে (তাড়াইল) আলহাজ্ব এ.কে.এস জামান সম্রাট, ৭ নং ওয়ার্ডে (ইটনা) বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন, ৯ নং ওয়ার্ডে (অষ্টগ্রাম) ফজলুল হক হাইদারী, ১০ নং ওয়ার্ডে (নিকলী) আলহাজ্ব মোঃ আবু তাহের, ১১ নং ওয়ার্ডে (বাজিতপুর) বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মাহবুবুর রহমান ও ১৩ নং ওয়ার্ডে (কুলিয়ারচর) আব্দুছ ছাত্তার নির্বাচিত হয়েছেন।
এদিকে সাধারণ আসনের সদস্য পদে ১২ নং ওয়ার্ডে (ভৈরব) কাইসার আহম্মেদ ভূঞা ও মো. জাকির হোসেন সমান সংখ্যক ৫১ ভোট পেয়েছেন। ফলে এ ওয়ার্ডের ফলাফল ঝুলে রয়েছে।
উল্লেখ্য সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে একজন এবং সাধারণ আসনের সদস্য পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, ২ নং ওয়ার্ডে (নিকলী ও বাজিতপুর) সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ইয়াছমীন আক্তার, ৫ নং ওয়ার্ডে (করিমগঞ্জ) সাধারণ আসনের সদস্য পদে মোঃ সোহাগ মিয়া এবং ৮ নং ওয়ার্ডে (মিঠামইন) সাধারণ আসনের সদস্য পদে রইছ উদ্দিন আহমেদ।
এ নির্বাচনের মোট ভোটার ছিলেন ১৫৪৮ জন। তাদের মধ্যে ১৫৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কিশোরগঞ্জে অজয় রায়ের স্মরণে আলোচনা সভা

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ: রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অজয় রায় স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহীদ টিটু স্মৃতি পাঠাগার মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলন এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এ্যাড. অশোক সরকার। বক্তব্য রাখেন এ্যাড. নাসির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, ফিরোজ উদ্দিন ভূঞা, অধ্যাপক আবুল কাশেম, অধ্যক্ষ আলফাজ উদ্দিন, রমন বর্মন, রেশম দীপ পরিমিতা প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর