শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারপিট, হামলা ও ভাংচুর: থানায় অভিযোগ

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারপিট, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের পুত্র হতদরিদ্র বাচ্চা মিয়া নিজে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র কৃষক বাচ্চা মিয়ার পুত্র ইয়াকুব আলীর সহিত প্রায় ৩ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক মৃত আব্দুর রহিম এর কন্যা মোছাঃ রিতা মনি (২০) এর বিবাহ হয়। উক্ত বিবাহের পর হতে পুত্র বধূ মোছাঃ রিতা মনির পরিবারের লোকজনের সাথে বাচ্চা মিয়ার পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ চলে আসছে।

বিরোধ চলাকালে দু’পরিবারের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠক করেও কোন মিমাংসা করতে পারেননি। গত ২৪ জানুয়ারী’২০২৫ইং তারিখ সকালে বাদী বাচ্চা মিয়া তার পুত্র বধূকে নিজ বাড়ীতে নিয়ে আসার জন্য বিবাদীর বাড়ীতে যায়। এ সময় বিবাদীরা অকথ্য ভাষায় বাদী পক্ষের লোকজনকে গালিগালাজ করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাচ্চা মিয়া তার পুত্র বধূ মোছাঃ রিতা মনিকে তার স্বামীর বাড়ীতে নিয়ে আসে। বিকেলে বিবাদীপক্ষের লোকজন মোছাঃ রিতা মনিকে তার পিতার বাড়ীতে ফিরিয়ে নেয়ার জন্য বাদীর বাড়ীতে উপস্থিত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে বাদীর কন্যা মোছাঃ বাছিনা বেগমকে কাঠের বাতা দিয়ে এলোপাতারী মার-ডাং করে শরীরের বিভিন্ন অংশে ছিলা, ফুলা জখম করে। বিবাদীগণ সংঘবদ্ধ ভাবে বাদীর বাড়ীর টিনের বেড়া ভেঙ্গে এবং বাদীর ঘরের আসবাবপত্র ভাংচুর করে টাকা পয়সা চুরি করে নেয়।

এ সময় বিবাদীর লোকজন মিথ্যা মামলা দিয়ে বাচ্চা মিয়ার পুত্র ইয়াকুব আলীকে ফাঁসিয়ে পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে বলে হুমকি প্রদর্শন করে। হামলার সময় উপস্থিত ছিলেন- বিবাদী মোছাঃ রুমি বেগম (২৪), মোছাঃ শাহিদা বেগম (৪২), মোঃ শাহাদ আলী (৬৫), উকিল আমিন (৪৩), শহিদা বেগম (৪৫), মোছাঃ রিতা মনি (২০)। এ ঘটনায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের পুত্র হতদরিদ্র বাচ্চা মিয়া নিজে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 


এই বিভাগের আরো খবর