শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

কুড়িগ্রামের রাজারহাটে হিফজুল কুরআন প্রতিযোগিতায় পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

রফিকুল ইসলাম ,কুড়িগ্রাম
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

এসো কুরআনের আলোয় আলোকিত হই। এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে হানিফা সান রাইজ চানাচুর কোম্পানির উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রংপুর বিভাগের চারটি জেলা যথাক্রমে কুড়িগ্রাম ,লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধায় অনূর্ধ্ব ১৬ বছরের জন্য প্রযোজ্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত হাফেজগণের জন্য প্রযোজ্য নয়। অংশগ্রহণকারী প্রতিভাবান বিজয়ীদের জন্য সর্বমোট ৫ লক্ষ টাকা সহ থাকছে আকর্ষণীয় পুরস্কার।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীর জন্য প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা ও অন্যান্য সামগ্রী , দ্বিতীয় পুরস্কার ১ লক্ষ টাকা ও অন্যান্য সামগ্রী এবং তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী রয়েছে । অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখের মধ্যে ফর্ম সংগ্রহ করে আগামী ৫ মার্চ ২০২৫ ইং তারিখের মধ্যে ফর্ম জমা দিতে হবে। জেলা পর্যায়ে অডিশনে নিজ নিজ উপজেলা হইতে সিলেক্ট বা ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীগনকে জেলা পর্যায়ে অডিশনের তারিখ ও স্থান ডাকযোগে অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল আগামী ২৪ মে ২০২৫ ইং শনিবার হানিফা সানরাইজ চানাচুর কোম্পানির কনফারেন্স হলরুম রাজারহাটে অনুষ্ঠিত হবে ।

এ ব্যাপারে হানিফা সানরাইজ চানাচুর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান , প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রতিটি অডিশন রাউন্ড টিভি চ্যানেলের মাধ্যমে দেখানোর ব্যবস্থা রয়েছে। ভালো কাজের জন্য সবার সহযোগিতা কামনা করছি।


এই বিভাগের আরো খবর