শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

কুড়িগ্রামে অর্থনৈতিক মন্দার কবলে ব্যবসায়ীরা

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে অদ্যবধি কুড়িগ্রামে অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে ব্যবসায়ীরা। সাধারণ দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষগুলো জীবন জীবিকা চালাতে গিয়ে প্রতিনিয়ত দুর্বিসহ জীবন যাপন করছে।

প্রতিটি ব্যবসায়ী এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। সরকারি বেসরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্কের ছাপ বিরাজ করছে। কুড়িগ্রাম পৌর বাজারে বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিতে গিয়ে জানা যায়, ফল ব্যবসায়ী নন্দন সাহা বর্তমানে প্রতিদিন বিগত সময়ের তুলনায় অর্ধেক ফলও বিক্রি করতে পাচ্ছে না। আগে যেখানে প্রতিদিন গড়ে ১০ হাজার টাকার ফল বিক্রি হতো এখন তা ৩ হাজার থেকে ৪ হাজার টাকার ফল বিক্রি হয়। অবিক্রিত ফল গোডাউনেই পচে যাচ্ছে।

পৌর বাজার এলাকার ক্ষুদ্র খাবার বিক্রেতা শফিকুল জানায়, আগের তুলনায় অর্ধেকের কম ব্যবসা হচ্ছে। যেখানে ৫/৭ হাজার টাকার ব্যবসা প্রতিদিন হতো এখন তা ২ হাজার টাকায় নেমে এসেছে। এ কারণে কর্মচারীর বেতন দেওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। কাঁচা বাজার থেকে মাছ বাজার সর্বত্র ব্যবসায়ীদের মাঝে বিরুপ প্রভাব পড়েছে। মাছের দাম কমলেও ক্রেতার দেখা মিলছে না।

বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা কোন ধরণের মন্তব্য পত্রিকায় দিতে অস্বীকৃতি জানায়। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যবসায়ীদের দাবি পরিস্থিতি থমথমে হওয়ায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সাধারণ ব্যবসায়ীদের প্রত্যাশা।

 


এই বিভাগের আরো খবর