শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

কুড়িগ্রামে আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রফিকুল ইসলাম , কুড়িগ্রাম
বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সালের পহেলা জানুয়ারি গতকাল ছিল বুধবার । করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়ার বিষয়টি অনেকটা রেওয়াজে পরিণত হয়।

গত ১৫ বছরের মধ্য এবারই আনুষ্ঠানিকতা ছাড়াই অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । মুদ্রণ থেকে শুরু করে নানা জটিলতায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই ছাপা কম হওয়ায় স্বল্প পরিসরে কয়েকটি বই পেয়েছে শিক্ষার্থীরা। নতুন এই শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরোনো শিক্ষাক্রমে ফিরছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার পাঠ্যবইয়েও অনেক পরিবর্তন এসেছে। অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে, যা অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে । নতুন বই সবার হাতে দিতে না পারায় পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনে প্রকাশের ও উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের সংখ্যা ৯ কোটি ৬৪ লাখের মতো। এর মধ্যে সোমবার পর্যন্ত উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র হয়েছে ৩ কোটি ৯৪ লাখ বইয়ের। শিক্ষাক্রম ও পাঠ্যবই প্রণয়ন এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করে এনসিটিবি। কিন্তু ২০২৪ সালের প্রথম দিনে সারা দেশের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ শুরু হলেও প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পায়নি।
এবার নতুন বছরের জন্য সমস্যাটি তীব্র হয়েছে। এনসিটিবি সূত্রমতে, নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনা মূল্যে বিতরণের জন্য ৪০ কোটির বেশি বই ছাপানো হচ্ছে। গতকাল বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা উচ্চ বিদ্যালয়, মধ্যকুমারপুর এমএল উচ্চ বিদ্যালয়, মধ্যকুমারপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা যায় কিছু সংখ্যক শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের আংশিক বই হাতে তুলে দেয়া হয়েছে। প্রতিবছর যেভাবে বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয় এবার তা হয়নি।

এ ব্যাপারে মধ্যকুমারপুর এমএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই জানান , সরকারিভাবে সব শিক্ষার্থীর প্রয়োজনীয় বই এখনো আমাদের হাতে পৌঁছায়নি। যতটুকু পাওয়া গেছে তা দিয়েই আমরা নতুন শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করেছি। ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মালেক মাস্টার জানান, বার্ষিক পরীক্ষার ফলাফলের পর শিক্ষার্থীরা নতুন বছরে নতুন শিক্ষাবর্ষের বই হাতে পাওয়ার আগ্রহে থাকেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারলে আমরা অনেকটা খুশি হই। আশা করছি অল্প সময়ের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে আমরা বই তুলে দিতে পারব।


এই বিভাগের আরো খবর