কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটির সভা আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর’২০২৪ইং সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটির সভা মঙ্গলবার ২৪ ডিসেম্বর’২০২৪ইং সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সাইট সেভার্স ও মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের সার্বিক সহযোগিতায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, সিনিয়র সহকারী কমিশনার ইসরাত জাহান ছনি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার খন্দকার মোস্তাহিদ আলম, ডাঃ এএনএম গোলাম মোহাইমেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, মরিয়ম চক্ষু হাসপাতালের সাইট সেভার্স প্রকল্পের ডিসি মোঃ মাসুদ রানা, সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান প্রমূখ।