শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

কুড়িগ্রাম জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন

দীর্ঘদিন পরে হলেও অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গত ২৩ ডিসেম্বর ২০২৪ইং স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব হিসেবে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও সদস্য হিসেবে তাসভীর উল ইসলাম এর নাম ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা কুড়িগ্রাম জেলার একজন মেধাবী, দক্ষ, পরিচ্ছন্ন এবং কর্মীবান্ধব রাজনীতিবিদ। তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবার কাছে তিনি সমানভাবে সমাদৃত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর আস্থাভাজন হিসেবে তিনি বিশেষ পরিচিত। তার রাজনৈতিক জীবন শুরু হয় দীর্ঘ পথপরিক্রমায়। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটিতে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত একই পদে তিনি পূর্ণনিয়োগ পান এবং দায়িত্ব পালনে দক্ষতা প্রদর্শন করেন। ২০০৭ সালের ১১ জানুয়ারী, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে “ওয়ান ইলেভেন” নামে পরিচিত, জরুরি অবস্থার মধ্যে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময়ে দেশজুড়ে রাজনৈতিক নেতাদের উপর দমনপীড়ন চালানো হয়, এবং অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হন। ২০০৯ থেকে ২০১০ সালে, তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ থেকে ২০১৫ এবং ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত তিনি জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণহানি এবং হরতালের মাধ্যমে দিনটি শেষ হয়। এ সময় বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা গ্রেপ্তার হন। ৩১ অক্টোবর মধ্যরাতে ডিবি পুলিশ জনাব মোস্তাফিজার রহমান মোস্তফাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে। ২৩ দিন কারাবাসের পর ২১ নভেম্বর তিনি মুক্তি লাভ করেন। ১৯৯৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং ২৬ বছরের বেশি সময় ধরে তিনি বিএনপি’র একজন সাংগঠনিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত থেকে তিনি কুড়িগ্রামের তৃণমূল নেতা-কর্মীদের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন। তাকে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এর নাম ঘোষণা করায় বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ কুড়িগ্রাম জেলা বিএনপি’র একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে দলে সম্পৃক্ত হয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হিসেবে এবং জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করেন। কুড়িগ্রাম জেলার তৃনমুল পর্যায়ের সকল নেতা-কর্মীদের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এবং তার কর্ম দক্ষতা, সততা, কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যেয়ে তিনি বিএনপি’র রাজনীতিতে দলীয় নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।

 


এই বিভাগের আরো খবর