শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে মৎস্য চাষ করে স্বাবলম্বী একই পরিবারের দুই ভাই

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে কৃষক আব্দুল লতিফ এর দুই পুত্র রফিকুল ইসলাম ও বেলাল হোসেন মৎস্য চাষ করে পরিবারে স্বচ্ছলতা এনেছেন।
জানা গেছে, ১৯৯৪ইং সাল থেকে নিজস্ব জমিতে যাত্রাপুর মৌজার এস.এ খং নং- ৭৮৮ মূলে এস.এ দাগ নং- ১০৬৬, ১০৬৭, ১০৬৮, ১০৬৯, ১০৯২, ১০৯০, ১০৯১, ১০৮৯ মূলে মোট ৬৯ শতাংশ জমিতে পারিবারিক ভাবে রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প মাছ চাষ শুরু করেন। প্রথম বছরেই সাফল্যের মুখ দেখে একই পরিবারের দুই ভাই। পরের বছর মাছ চাষে লাভবান হওয়ায় পরিবারটি ধারাবাহিক ভাবে উক্ত পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, গ্লাসকার্প, সাদাপুটি, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ হন। প্রতিনিয়ত প্রযুক্তির কল্যাণে মৎস্য চাষে উদ্বুদ্ধ হচ্ছে মৎস্য চাষী।

অনুরুপ ভাবে পাঙ্গাশ মাছ চাষ অনেকটা লাভজনক এবং সহজলভ্য হওয়ায় পরবর্তীতে মৎস্য চাষী রফিকুল ইসলাম ও বেলাল হোসেন গত ২০০৭ সাল হতে তাদের নিজস্ব পুকুরে পাঙ্গাশ মাছ এর চাষ শুরু করে অদ্যবধি মাছ মাছ করে আসছেন। প্রতিবছর নিজস্ব পুকুর থেকে ৪৫ থেকে ৫০ মণ পাঙ্গাশ মাছ উৎপাদন করে খরচ বাদ দিয়ে ন্যুনতম প্রায় ২ লক্ষ টাকা আয় করে আসছে।
এ ব্যাপারে মৎস্য চাষী রফিকুল ইসলাম জানায়, পাঙ্গাশ মাছ চাষ অনেকটা সহজলভ্য এবং ব্যয়ের পরিমাণ খুবই কম। অন্যান্য মাছ চাষে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় আমরা পাঙ্গাশ মাছ চাষ করে আসছি। তাছাড়া পাঙ্গাশ মাছের চাহিদা বাজার অনেক বেশি।

 


এই বিভাগের আরো খবর