শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

গাইবান্ধায় প্রজাপতি ধানের ফলনে বাজিমাত

শামীম সরদার,গাইবান্ধা
সোমবার, ১৩ মে, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন

গাইবান্ধার প্রান্তিক কৃষক আমিনুল ইসলাম, আনারুল মিয়া ও আমজাদ হোসেন। এছাড়া আরও অসংখ্য কৃষক চলতি বোরোতে চাষ করেছেন প্রজাপতি নামের একটি ধানের জাত। ইতোমধ্যে এই ক্ষেতের ধানে বাজিমাত করেছে তারা।

আজ সোমবার গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের গয়েশপুরে গ্রামের কৃষক আনারুলের ক্ষেতে আনুষ্ঠানিকভাবে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে ব্যাগরো কোম্পানি লিমিটেড।
এসময় উপস্থিত ছিলেন, ওই কোম্পানির রংপুর বিভাগের ডিভিশন সেলস ম্যানেজার মো, আবু হাসানুল হুদা রাশেদ, স্থানীয় দেওয়ান প্রেডার্সের উজ্জ্বল মিয়া , ডিলার মিরাজ হাওলাদার, সুজন মিয়া, আমজাদ হোসেন সহ আরও অনেকে।

জানা যায়, ব্যাগরো কোম্পানী লিমিটেড বিগত সাত বছর ধরে হাইব্রিড ধানবীজ বাজার জাত করলেও এই প্রথম ভারত থেকে প্রজাপতি জাতের বীজ আমদানী করে। যা চলতি বোরো মৌসুমে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার মাঠে প্রায় ৫০০ হেক্টর জমিতে এই জাতের ধান চাষ করেছেন কৃষকরা। এই ফসল ক্ষেত থেকে তারা পাচ্ছেন বাম্পার ফলন। যা অন্যান্য কৃষকদেও তাক লাগিয়েছেন।

স্থানীয় কৃষকরা জানায়, গাইবান্ধার কৃষিমাঠে বোরো মৌসুমে সবচেয়ে বেশি চাষ করছেন উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান। উফশী ধানের পাশাপাশি ফলন বেশি হওয়ায় হাইব্রিড ধানের চাষে আগ্রহ বেড়েছে জেলার কৃষকদের। তবে উফশী ও হাইব্রিড ধানে ফলন বেশি হওয়ার ফলে দেশি জাতের ব্রি ধান-২৮, ২৯ ও ৫৮ স্থানীয় ধানের চাষ কমে এখন হাইব্রিডে ঝুঁকছে। এর পাশপাশি এ বছরে প্রথম প্রজাপতি (চিকন) নামে হাইব্রিড ধান চাষ করে অধিক ফলন ঘরে তুলছেন কৃষকরা।

আমজাদ হোসেন নামের এক কৃষক বলেন, যেখানে দেশি জাতের ব্রি ধান- ২৮ জাত চাষ করে বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ পাওয়া যায় সেখানে উচ্চ ফলনশীল উফশী চিকন জাতের ধান চাষ করলে বিঘা প্রতি ২৮ থেকে ৩৩ মণ পাওয়া যায়।

কৃষক উজ্জ্বল মিয়া জানান, এ বছর স্থানীয় বীজ ব্যবসায়ী সাহার বাজারের দেওয়ান ট্রেডার্স থেকে ব্যাগরো কোম্পানীর হাইব্রিড চিকন ধানের বীজ প্রজাপতি নিয়ে জমিতে রোপণ করি। প্রথম থেকে চারা ও গাছের টিলার দেখে মন জুরিয়ে যায়। এখন শীষ প্রায় ১ ফুটের মতো। চিটাও কম দানাও পুষ্ট। ফলনও ভালোই হয়েছে। তবে গোছা ও শীষ দেখে আমি খুব খুশি। শতকে ৩২ কেজি ধান পেয়েছি।

বল্লমঝাড় ইউনিয়নের কৃষক আনারুল মিয়া বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা চাচারা দেশি ধান চাষ করতেন। তখন ফলন ছিল অনেক কম অবশ্য খরচও ছিল কম, কিন্তু এখন আর স্থানীয় ধান চাষ করে খরচ তোলা দায়। তবে হাইব্রিড ও উফশীতে ফলন অনেক ভালো হয়। দেশি জাতের ধানের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি ফলন পাওয়া যায়। আমাদের এলাকার বেশিরভাগ কৃষক উফশী ধান চাষ করছেন।

ব্যাগরো কোম্পানী লিমিটেডের রংপুর বিভাগের ডিভিশন সেলস ম্যানেজার মো, আবু হাসানুল হুদা রাশেদ বলেন, আমাদেও কোম্পানি হাইব্রিড ধান জাত ২ টি বাজারজাত করছে। একটি সুগন্ধা অপরটি প্রজাপতি ধান। ধান গাছ মাঝারি উঁচু ও ধান উজ্জ্বল বর্ণের। চিটা কম ওজনে ভারি। বাজারে চাহিদা বেশি রয়েছে।

 


এই বিভাগের আরো খবর