শনিবার, ০২ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

চিরিরবন্দরে তৃণমূলের ভালবাসায় প্রচারণায় জনপ্রিয়তার তুঙ্গে ভাইস- চেয়ারম্যান প্রার্থী – সুমন দাস

আব্দুস সালাম,চিরিরবন্দর(দিনাজপুর)
রবিবার, ১৯ মে, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

যেখানেই যাচ্ছেন অকৃত্রিম ভালোবাসা পাচ্ছেন সাধারণ মানুষের নির্বাচনের বাকী আর মাত্র ১০ দিন, ফলে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছে চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা।

প্রচার-প্রচারণায় অন্য প্রার্থীদের তুলনায় বেশ এগিয়ে আছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুমন চন্দ্র দাস, এমনটাই জানান স্থানীয়রা।

জানা গেছে, ১২ টি ইউনিয়নের সকল ওয়ার্ড, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তুমুল জনপ্রিয় ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুমন দাস । প্রতিটি ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, চাচ্ছেন ভোট । ভোটাররাও সুমন দাসকে টেনে নিচ্ছেন বুকে, দিচ্ছেন অকৃত্রিম ভালোবাসা। যেখানেই যাচ্চেন অকৃত্রিম ভালোবাসা পাচ্ছে মানুষের।

স্থানীয়রা জানান, ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সুমন দাস রয়েছেন প্রচারণার শীর্ষে। অদম্য সুমন দাস যেখানেই যাচ্ছেন পাচ্ছেন অফুরন্ত ভালোবাসা। যুবক-বৃদ্ধ, নারী-পুরুষ সকলেই স্বাগত জানাচ্ছেন তাকে। বৃদ্ধরা যেমনি মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন, শিশুরাও তেমনি সুমন দাস, সুমন দাস বলে চিৎকার করছে তার পক্ষে।

শুক্রবার সরেজমিনে সুমন দাসের প্রচারণায় গিয়ে দেখা যায়, বিকেলের দিকে ইউনিয়নের ভোটারদের দ্বারে গিয়ে হাজির হন তিনি। বাড়ি বাড়ি গিয়ে নারী ও শিশুদের কাছে দিচ্ছেন নির্বাচনী সালাম। বাড়িতে গিয়ে নারীদের বলতেছেন পুরুষদের সাথে রাস্তায়, বাজারে দেখা হয়, কিন্তু নারীদের সাথে সাক্ষাৎ করার সুযোগ খুব একটা মিলেনা। তাই আজ আমি আমার মা-বোনদের সাথে দেখা করতে আসছি। আনন্দের সহিত নারী ভোটাররাও আশ্বস্ত করে বলছেন, আপনাকে ভোট চাইতে হবেনা, আমাদের ভোট আপনিই পাবেন। বৃদ্ধারা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ও দোয়া করছেন তার জন্য ।

ভোটারদের অনেকেই আবার বলছেন আপনি কষ্ট করে কেন এসেছেন, আপনি ভোট চাইলেও আপনাকে ভোট দিবো, না চাইলেও আপনাকেই ভোট দিবো।


এই বিভাগের আরো খবর