বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিতে আমতলীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

আমতলীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, জোড় করে ছবি তুলে ভাইরাল করার হুমকি দেওয়ায় শারমিন আক্তার(১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দার খালি গ্রামে । পারিবারিক সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, শারমিন আক্তার কে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়ুয়া আরাফাত প্রেমের প্রস্তাব দেয়। পাশাপাশি আরাফাতের বন্ধু আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালি গ্রামের শফি হাওলাদারের ছেলে আমতলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান ও শারমিন এর ছোট বোন সামিয়াকে প্রেমের প্রস্তাব দিলে সামিয়া প্রত্যাক্ষান করে । এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত এবং জিসান জোরপূর্বক শারমিনকে একটি অটো রিক্সা
য় উঠিয়ে ছবি তুলে এবং এই বলে শাসিয়ে দেয় আমাদের দুই বন্ধুর সাথে তোরা দুই বোন প্রেম না করলে তোদের ছবি ভাইরাল করে দেবো এবং জিসান শারমিনের বাড়ি এসে এই বলে হুমকি দিয়ে যায়। আরাফাতের সাথে শারমিনের বিবাহ না দিলে তোদেরকে খুন করে ফেলব বলে শাসিয়ে যায় জিসান ।শারমিন তার ছবি ভাইয়ালের হুমকি ও লজ্জার কারনে আত্মহত্যার পথ বেছে নেয়। সোমবার সন্ধ্যা ৬,৩০ মিনিটের সময় ঘরের পেছনে বাথরুমের ভিতরে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। সজনরা উদ্ধার করে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অপরাধে অভিযুক্তদের আসামি করে আমতলী থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শারমিনের বাবা আব্দুস সালাম হাওলাদার। শারমিনের মা মুন্নি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মাইয়াডা ওদের জন্য আত্মহত্যা করেছে, আমি এর বিচার চাই।


এই বিভাগের আরো খবর