বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

জাতিসংঘে জলবায়ু অভিবাসীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দায়ী রাষ্ট্রগুলির বাধ্যবাধকতার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের জন্য অনুরোধ করে সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুল্যুশনে জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্থানচ্যুতির মধ্যে যোগসূত্রের বিষয়টি স্বীকৃত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৩ সালের আন্তর্জাতিক অভিবাসন সংলাপের অংশ হিসেবে আয়োজিত একটি প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের চরম ঝুঁকির কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব মোমেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তুচ্যুতিসহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পরিবেশ, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং প্রশমন সংক্রান্ত কর্মসূচি অন্তর্ভুক্ত করে প্রণীত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা; জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রতিষ্ঠা এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কক্সবাজারে জলবায়ু অভিবাসীদের জন্য সবচেয়ে বড় আবাসন প্রকল্প “খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প” হাতে নিয়েছেন।

জলবায়ু পরিবর্তন এবং সংশ্লিষ্ট অন্যান্য দুর্যোগের কারণে বাস্তুচ্যুত ব্যক্তিদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অপর্যাপ্ত পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জলবায়ু অর্থায়নসহ অন্যান্য বৈশ্বিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। এই প্রেক্ষাপটে তিনি সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নে আর্থিক সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া আজ পররাষ্ট্র সচিব জাতিসংঘ সদর দপ্তরে ডিপার্টমেন্ট অব পিস অপারেশন-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্য-পিয়েরে লাখয়ার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে আন্ডার-সেক্রেটারি-জেনারেল বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত আন্তরিকতা এবং উচ্চ পেশাদারিত্বের সাথে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ সৈন্য ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে মর্যাদা লাভ করার জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।

পররাষ্ট্র সচিব মোমেন জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত দপ্তরগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধির অনুরোধ করেন। প্রত্যুত্তরে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র সচিবের সঙ্গে স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর