জামালপুরে আওয়ামী লীগের ১৯ জন নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন ওবায়দুর রহমান বেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান, মাদারগঞ্জ; জয়নাল আবেদিন আয়না, সাবেক চেয়ারম্যান, ৩ নম্বর গুনারিতলা ইউনিয়ন আলহাজ দৌলত উজ্জামান, সাবেক সদস্য, জামালপুর জেলা পরিষদ; মো. শহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ; শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা যুবলীগ; হযরত আলী হিলারি, সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ; তোফায়েল আহমেদ বাহাদুর, সাংগঠনিক সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা যুবলীগ; রাশেদুল ইসলাম লাজু, সাধারণ সম্পাদক, ২ নম্বর কড়ইচড়া ইউনিয়ন যুবলীগ; শিবলুল পাশা সিয়াম, সাধারণ সম্পাদক, মাদারগঞ্জ পৌর ছাত্রলীগ; মো. সালমান, সদস্য, মাদারগঞ্জ পৌর ছাত্রলীগ; এসডি জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ; মো. আবু হক, সাবেক শ্রমিক লীগ নেতা; আব্দুল হামিদ; ওবায়দুর রহমান পাক্কী, যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা যুবলীগ; মো. ছল; শাহিনুর; রকি; রুবেল আহমেদ; ফুল বদশা।