শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ফরিদুল ইসলাম, জামালপুর
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগে ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক সম্মেলন জামালপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী স্থানীয় শহীদ সাফওয়ান সদ্য  অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ আঃ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, অভ্যন্তরীন নিয়ন্ত্রণ ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন।

সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক অর্জন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্যবসায়িক সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় উপস্থাপন করা হয়।
সম্মেলনে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প– উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নীতকরণে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
কৃষি ব্যাংক ইসলামপুর শাখার কর্মকর্তা সামিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা উপস্থিতি ছিলেন।


এই বিভাগের আরো খবর