পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জামালপুর পুনাক সভানেত্রী নওরী মুন্না, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) স্বাগতা ভট্টাচার্য,জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল আতিক ্মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম সম্রাট সহ সকল কর্মকর্তাগন।
এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।