জামালপুরে জোনাল সেটেলমেন্ট অফিসে অনৈতিক সুবিধা গ্রহণ করে প্রতিপক্ষ রফিকুল ইসলাম উজ্জলের পক্ষে একতরফা রায় দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাছেন আলীর পরিবার।
বুধবার সকালে শহরের তমালতলায় স্থানীয় একটি ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হাছেন আলীর ওয়ারিশ লুৎফর রহমান তাহের লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, পৌর শহরের দেউরপাড় মৌজার পৈত্রিক সম্পত্তির বিআরএসভুক্ত ৫টি খতিয়ানের মোট ৪৮ শতাংশ জমি নিয়ে তারা ৩১ ধারা অনুযায়ী আপিল করেন।
অভিযোগ করা হয়, আপিল অফিসার রেজাউল করিম বিবাদী পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে প্রতিপক্ষ রফিকুল ইসলামকে একতরফাভাবে জমির রায় প্রদান করেছেন। লুৎফর রহমান তাহের বলেন, আমাদের দখলীয় নিজ জমি অন্যায়ভাবে রফিকুল ইসলামের নামে লিখে দেওয়া হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আপিল অফিসার রেজাউল করিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানান ভুক্তভোগী পরিবার।