বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা.বা.)-কে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে তাবলীগ জামাত বাংলাদেশ জামালপুর জেলা স্মারকলিপি প্রদান করেছে।
আজ সোমবার সকালে তাবলীগ জামাত বাংলাদেশ জামালপুর জেলার সাথীরা জেলা স্কুল মাঠে জমায়েত হন। পরে তারা জেলা প্রশাসক হাছিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় স্মারকলিপিটি তাবলীগ জামাত বাংলাদেশের জেলা নেতাদের পক্ষে উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম, ডাঃ আরিফ ছাহেব, মাহফুজুর রহমান, মুফতি লুৎফর রহমান এবং রুহুল আমীন সোহেল।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, বিগত সাত বছর ধরে একটি পক্ষ তাদের মসজিদে দাওয়াতি কাজ বন্ধ করার জন্য মারপিট, হত্যাকাণ্ড, জুলুম-নির্যাতন এবং অপপ্রচার চালিয়ে আসছে। তারা দেশের সকল মসজিদে তাবলীগের কার্যক্রম অবাধে পরিচালনার জন্য সুস্পষ্ট আদেশ জারি এবং বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা.বা.)-কে বাংলাদেশে আসতে দেওয়ার দাবি জানান।