শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুরে পৃথক দুটি ধর্ষণ মামলায় একই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

ফরিদুল ইসলাম, জামালপুর
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

জামালপুরে দুইটি পৃথক ধর্ষণ মামলায় একই আসামি আবু সাঈদ রবিনকে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যটিতে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুটি মামলাতেই ১ লাখ টাকা করে  জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময় আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালে জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের নাবালিকা কন্যা ইসরাত জাহান ইমু নরুন্দি হাজিপাড়া এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে গেলে আসামি রবিন তাকে অপহরণ করে এবং অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ইমুর বাবা বাদী হয়ে মামলা করলে সেই মামলায় আদালত রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।
অন্যদিকে, ২০২৩ সালে একই আসামি জামালপুরের এক পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাতকে ধর্ষণ করে। ওই ঘটনায় জান্নাতের মা করুণা বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।  মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুই মামলার রায়েই আসামি আবু সাঈদ রবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

 

 


এই বিভাগের আরো খবর