শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুর মেলান্দহে নির্বাচনী প্রচারণার কারণে স্কুল বন্ধ, মনোনয়ন বঞ্চিত নেতার সমাবেশ

ফরিদুল ইসলাম, জামালপুর
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলতৈল উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার ৬ নভেম্বর দুপুরে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, যিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রার্থনা করছেন, তার সমাবেশে উপস্থিত হন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী ওই দিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে এসে সমাবেশে যোগ দেন। তবে তার এই নির্বাচনী প্রচারণার কারণে এলাকার দুই বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখা হয়।
বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জানান,আজ আমাদের স্কুল ৪টা পর্যন্ত ছিল, তবে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে নেতার সমাবেশ হবে। অন্যদিকে, বেলতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব জানান, “আমাদের স্কুল সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে, কিন্তু আজ নেতার সমাবেশের কারণে ক্লাস বন্ধ রাখা হয়েছে।”
এ বিষয়ে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া খাতুন বলেন, নেতা আসবেন এবং মাঠে সমাবেশ হবে বলে মাইকের শব্দের কারণে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছিল না, তাই ক্লাস বন্ধ করা হয়েছে।
বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, সামনে পরীক্ষা, তাই আমরা আজ সকাল সাড়ে ১০টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত ক্লাস নিয়েছি। তবে সমাবেশের কারণে পাঠদান সীমিত করতে হয়েছে।
এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, বিশেষত বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রমে বাধার সৃষ্টি হওয়া নিয়ে।


এই বিভাগের আরো খবর