শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালাপুরে সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

ফরিদুল ইসলাম, জামালপুর
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫২ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। আজ বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ লিপি আক্তার (৩৫)। তিনি কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান (র‌্যাব)-২ তে কর্মরত আছেন। স্থানীয় সূত্র জানায়, দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার গণময়দান (শ্রম কল্যান কেন্দ্র) সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। বাসাটি নিরিবিলি হওয়ায় ইতোপূর্বে দুই বার চুরি হয়। বৃহষ্পতিবার ভোররাতে ফের ওই বাসার জানালার গ্রিল কেটে তিনজন চোর ঢুকে।

নিহতের মেয়ে মিথি (১১) জানায়, তার দুই ভাই মামার বাড়িতে ছিল। মা-মেয়ে ঘুমন্ত অবস্থায় বাসায় চোর ঢুকে। ঘুম ভাঙলে মা চোরদের চিনে ফেলায় তারা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়।

পরে মেয়ের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন লিপিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল। নিহতের মেয়ের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু নিয়া জানান, “চোরদের চিনে ফেলায় অবস্থা বেগতিক দেখে তারা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

 


এই বিভাগের আরো খবর