রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার

জ্বালানির দাম নিয়ে বিশ্বব্যাংকের সুখবর

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চলতি বছর জ্বালানির দাম গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে আগামী বছর দাম কিছুটা কমে আসবে। শুধু জ্বালানিই নয়, গমসহ আরও অনেক পণ্যের দামও কমবে। এমনটাই বলছে বিশ্বব্যাংক। ২৬ অক্টোবর বুধবার বাজার বিষয়ক সবশেষ মূল্যায়নে আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাটি বলেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে জ্বালানির বাজার অস্থির হয়ে ওঠে। ফলে চলতি বছর এখন পর্যন্ত জ্বালানির মূল্য ৬০ শতাংশ বেড়েছে।বিশ্বব্যাংকের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির এ প্রবণতায় আগামী কয়েক মাসের মধ্যে উল্টোস্রোত তৈরি হবে। ফলে ২০২৩ সালে জ্বালানির দাম ১১ শতাংশ হ্রাস পাবে। এরপর মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চীনের করোনা বিধিনিষেধের কারণে জ্বালানির দাম আরও কমতে পারে। বর্তমানে (২৭ অক্টোবর পর্যন্ত) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির গড় দাম ৯৬.৬২ ডলার।

বিশ্বব্যাংকের প্রতিবেদন মতে, ২০২৩ সালে এই দাম ৯২ ডলারে নেমে আসবে। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে তা আরও কমে ৮০ ডলারে দাঁড়াবে। তবে দাম কমলেও তা হবে গত পাঁচ বছরের গড় দাম থেকে ৭৫ শতাংশ বেশি।এছাড়া আগামী বছর কৃষিপণ্যের দাম ৫ শতাংশ কমবে বলেও আশা করা হচ্ছে। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে গমের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। তবে এক বছর আগের তুলনায় তা ২৪ শতাংশ বেশিই। ২০২৩ সালে বিশ্বে গমের ভালো ফলন, চালের বাজারে স্থিতিশীল সরবরাহ এবং ইউক্রেন থেকে শস্য রফতানি পুনরুদ্ধারের কারণে এমনটা ঘটবে বলে জানায় বিশ্বব্যাংক।এমনকি, বৈশ্বিক মন্দার আশঙ্কার কারণে ২০২৩ সালে ধাতুর দাম ১৫ শতাংশ হ্রাস পাবে বলেও অনুমান করা হয়েছে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর