শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

দেশের ৪০ চৌকি আদালতে ৭১টি কম্পিউটার দিয়েছে সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক :
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন আইন আদালত ডেস্ক : প্রান্তিক ও দুর্গম অঞ্চলের জনগণের দ্রুত বিচারসেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় দেশের ৪০টি চৌকি আদালতে বুধবার (২ জুলাই) মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। বিচার সেবার আধুনিকায়ন ও ডিজিটাল কার্যক্রম গতিশীল করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ।

জানা গেছে, বাংলাদেশের ২৩টি জেলায় বর্তমানে এই ৪০টি চৌকি আদালত পরিচালিত হচ্ছে। এসব আদালত মূলত দুর্গম অঞ্চলে অবস্থিত এবং সেখানকার সাধারণ জনগণকে দেওয়ানি ও ফৌজদারি বিচারসেবা প্রদান করে থাকে। এই আদালতগুলোতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারকগণ দায়িত্ব পালন করছেন।

এদিকে বিচার বিভাগের সংস্কার ও প্রযুক্তি সহায়তায় জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপকে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আদালতের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এসব ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে, যা বিচার কার্যক্রমে গতিশীলতা আনবে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াবে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর (১১ আগস্ট ২০২৪) থেকে ড. সৈয়দ রেফাত আহমেদ বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির অন্তর্ভুক্তি ও ডিজিটাল সুবিধা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তাঁর উদ্যোগে এখন পর্যন্ত জেলা ও অধস্তন আদালতসমূহে ৪০০টির বেশি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি, ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ল্যাপটপ সরবরাহ করা হয়েছে, যাতে তারা যেকোনো স্থান থেকে বিচার-প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

এই উদ্যোগ দেশের বিচারপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত প্রযুক্তিসম্পন্ন বিচারসেবার পথে একটি বড় অগ্রগতি বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর