শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

নন্দীগ্রামে কৃষকের ধান ও মিল থেকে চাল কিনবে সরকার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮:০০ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে মিল থেকে ৪৫ টাকা কেজি দরে চাল ও সরাসরি কৃষকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। চলতি মৌসুমে উপজেলা থেকে ১৯শ’ ৮৫ মেট্রিকটন চাল ও ১২শ’ ২৬ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন। উদ্বোধনী দিনে ৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম চত্বরে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ফারুক আলমগীর, সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, আকবর এগ্রো অটোরাইস মিলের চেয়ারম্যান সোহাগ শাহ, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর