শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নারায়ণগঞ্জে অপহরণের পরদিন শুভ’র লাশ উদ্ধার

মাহফুজ জাহিদ
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অপহরণের পরদিন উদ্ধার হওয়া এক যুবকের মরদেহ শনাক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণের পরদিনই রূপগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

আজ রোববার (৫ এপ্রিল) সকালে পরিবারের সদস্যরা ছবি দেখে মরদেহটি শনাক্ত করেন। নিহত শুভ (২১) ফতুল্লার পূর্ব ইসদাইর রসুলবাগ এলাকার ঝুট ব্যবসায়ী মো. সোহেলের ছেলে। গত ২৯ মার্চ সন্ধ্যায় ইসদাইর রেললাইন এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ।

পুলিশ জানায়, ৩০ মার্চ সকালে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কালনী এলাকা থেকে শুভর মরদেহ উদ্ধার করা হয়। তখন তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, মরদেহে মাথা, মুখমণ্ডল, হাত ও বুকে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার আগে নির্যাতনের ইঙ্গিত দেয়।

পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবেই মরদেহ দাফন করা হয় এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।

এর আগে, ১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় শুভর অপহরণের অভিযোগে মামলা করেন তার মা মাকসুদা বেগম। মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে ১০ জনকে অভিযুক্ত করা হয়।

এজাহারে বলা হয়, অপহরণের দিন শুভকে মারধর করে একটি ইজিবাইকে তুলে নেওয়া হয়। পরে তার মোটরসাইকেলও নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার ১৫ থেকে ২০ দিন আগে চাষাঢ়া রেললাইন এলাকায় রানার সঙ্গে শুভর তর্ক হয় এবং এরপর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও শুভর সন্ধান পাওয়া যায়নি। পরে তদন্তের একপর্যায়ে ৩০ মার্চ উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের ছবি দেখালে পরিবার সেটি শুভর বলে শনাক্ত করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মামলাটি এখন অপহরণের পর হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। প্রধান আসামিসহ অন্যরা পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে নিহতের বাবা মো. সোহেল অভিযোগ করেন, অপহরণের রাতেই তিনি থানায় গেলেও পুলিশ তৎপরতা দেখায়নি। তিনি বলেন, শুরুতেই ব্যবস্থা নিলে হয়তো ছেলেকে জীবিত পাওয়া যেত।

অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, শুরু থেকেই তারা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করেছে এবং ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে।


এই বিভাগের আরো খবর